নুহাশের ‘প্রেমের নাটক’ কতটা অপ্রেমের?

‘পেট কাটা ষ’, ‘মশারি’, ‘ফরেনার্স অনলি’ প্রভৃতি ফিকশনে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছে তাঁর এই কাজগুলো। তবে নাটকে এখনও দর্শকের কাছে অধরা নুহাশ।

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম

ছবির প্রধান দুই চরিত্রে সাবা চৌধুরী ও রাগিব মোয়াজ্জেম। ছবি: এয়ারটেল বাজক্যারিয়ারের শুরুতে তাঁর নির্মিত ‘কাগজখেলা’, ‘৭০০ টাকা’, ‘পিৎজা ভাই’ শর্টফিল্মগুলো কতটা দর্শকের কাছে পৌঁছেছে সেই সন্দেহ থেকে যায়! কিন্তু তাতে কী, নির্মাতা হিসেবে নুহাশ ঠিকই বিচরণ করতে চলেছেন বিনোদনের সব মাধ্যমেই। এমনটাই ইঙ্গিত মিলেছে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া নুহাশের নতুন নাটকে, যার শিরোনাম ‌‌‌‘প্রেমের নাটক’। এতে অভিনয় করেছেন মোরশেদ মিশু, রাগিব মোয়াজ্জেম, সাবা চৌধুরী, মুমতাহিনা মেহ্জাবিন প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে ইয়াশ রোহানকে।

লক্ষ্যণীয় যে, নাটকটিতে অভিনেতা ইয়াশ রোহান ও কার্টুনিস্ট মোরশেদ মিশু ছাড়া অন্য শিল্পীরা পরিচিত কেউ নন। সকলেই নতুন মুখ। এ ক্ষেত্রে নুহাশের কাজের সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা অন্তত এটুকু জানেন নুহাশ বরাবরাই নতুন মুখ নিয়ে হাজির হন। এবারও এর ব্যতিক্রম নয়। তবে নতুনদের দিয়ে অভিনয়ের বেলায় যে চ্যালেঞ্জ থাকে, সেটা ‘প্রেমের নাটক’-এ দারুণভাবেই উতরে গেছেন নুহাশ হুমায়ূন।

বিশেষ করে রাগিব মোয়াজ্জেমকে মনে রাখবেন দর্শক। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে ‘আরিক’ হিসেবে রয়েছেন রাগিব মোয়াজ্জেম, ‘জারা’ চরিত্রে আছেন সাবা চৌধুরী। মূলত তাঁদের ঘিরেই এগিয়েছে কাহিনি। জারার প্রেমে পড়েন আরিক। পাঠক, কিছুটা স্পয়লার দিয়ে দিলাম কি? না, এ-তো কেবল ভাববাদী এক ঘটনা!

প্রেম কিংবা মায়া তো সব কাজেই সহজাত বিষয়। নুহাশের এই নাটকেও রয়েছে প্রেম, ছেলেমানুষী, বন্ধুত্ব, আড্ডা কিংবা স্বপ্ন দেখার গল্প। এর বাইরে যখন আলো ফেললেই দেখতে পাওয়া যায় প্রেম-ভালোবাসা ছাড়াও নাটকটিতে উঠে এসেছে বেশকিছু আলোচিত ইস্যু। সেগুলোকেই তবে ‘অপ্রেম’ হিসেবে ধরে নেওয়া যাক!

নুহাশ হুমায়ূন। ছবি: নুহাশ/ফেসবুক

দেশে টিভি নাটকের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চাউর রয়েছে। অনেকের ভাষ্য, এ সময়ের নির্মাতারা ভালো নাটক বানাতে পারছেন না! নাটকে কোনো সামাজিক বা অনুধাবনের বার্তা নেই। সিনেমার মতো ধ্বংস হয়ে গেছে নাটকের ইন্ডাস্ট্রিও! এসব আলোচনায় দর্শকরা স্বাভাবিকভাবেই ফিরে যান নব্বইয়ের স্মৃতিতে। নাটকের সেই সোনালী অতীতে। নুহাশও তাঁর নাটকে ফিরে গেছেন ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’, ‘এইসব দিনরাত্রি’র সময়ে। স্যাটায়ারধর্মী সংলাপে প্রশ্ন ছুড়েছেন দর্শকের দিকে। উদাহরণ হিসেবে এসেছে গুণী পরিচালকদের কথাও। নির্মাতা হিসেবে নুহাশের ভাষ্য অনেকটা এ রকম—‘হুমায়ূন আহমেদ কমেডির পাশাপাশি সামাজিক বার্তা দিয়েছেন নাটকে, আমরা কী মনে রাখলাম? মনে রেখেছি তাঁর কমেডিকে!’ এই কথায় নুহাশ মূলত তাঁর পর্যবেক্ষণ তুলে ধরেছেন। দর্শক আসলে ভালো কিছু না নিয়ে বরং বাজে বিষয়ই বেছে নেয় জীবনকর্মে! তাহলে দোষটা কি নির্মাতার, নাকি দর্শকের?

এবার আলোকপাত করা যাক নাটকটির চিত্রনাট্য ও গল্প প্রসঙ্গে। এ নাটকে নুহাশ হুমায়ূন আছেন তাঁর স্বকীয়তা ধরেই। গল্প বলার ক্ষেত্রে টাইমফ্রেম ধরতে গিয়ে কিছুটা এলোমেলো হলে হয়েও যেতে পারেন দর্শক। তবে নির্মাতার মুনশিয়ানার ছাপ সব ক্ষেত্রেই স্পষ্ট। এমনকি এই ‘প্রেমের নাটক’-এ নুহাশের ‘কাগজখেলা’র নস্টালজিয়াতেও ডুবে যেতে পারেন অনেকে। কাগজ দিয়ে অ্যারোপ্লেন বানানোর দৃশ্যটি নজর কেড়ে নেবে দর্শকের।

গতানুগতিক কাজের বাইরে নুহাশের এ ধরনের কাজে যুক্ত হওয়ায় ধন্যবাদ পেতেই পারেন প্রযোজক রিমন হোসেন খান ও রবি আজিয়াটা। শুভেচ্ছা তাঁদের। বিশ্বজুড়ে উড়ে চলুক নুহাশের কল্পনার অ্যারোপ্লেন।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
লোকজ ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব বৈচিত্র্যময় গৌরবগাথাকে দর্শকের সামনে তুলে ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বের...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর