এমন পদক্ষেপ এ রকম মানুষের জন্য জীবনেও নেব না: তিশা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর নিজেই জানালেন গত ২০ ঘণ্টার ঘটনা।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করলেন।

লেখেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’

আত্মহত্যার ইঙ্গিত দিয়ে তিনি জানান, এমন কাজটি কোনও অবস্থাতেই তিনি করবেন না। 
তার ভাষ্য, ‘আমার বাবা গত দুইবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনও মানুষ অথবা যেকোনও মানুষের জন্যই জীবনে নেব না।’

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী। বলেন, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ঘুমের ওষুধ খেয়ে তিশা আত্মহত্যার চেষ্টার চালিয়েছেন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, হাসপাতালে নেওয়ার সময় অবধি প্রচুর পরিমাণে বমিভাব ছিল। এছাড়াও বুক জ্বালাপোড়া বা ব্যথা ছিল। 

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেছিলেন, ‌‘তিশার পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বললেন, গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এ সময় তিশার বুকে ব্যথা ও বমিসহ নানা উপসর্গ ছিল। ঢাকা মেডিকেলে কিছুক্ষণ অপেক্ষা করে তাঁরা। তবে বেশি ভিড় থাকায় সময় ক্ষেপণ না করে তাঁরা জরুরি ভিত্তিতে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।’

অন্যদিকে, তানজিন তিশার অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়। নাট্যাঙ্গনের অনেকের মতে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিশা। ক’দিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন! তবে এবার তিশা আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করলেন।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
সহ-শিল্পীকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর