গল্পটা প্রেম ও অপরাধের

আপডেট : ০৫ মে ২০২৪, ১০:৩৭ এএম

প্রেম ও অপরাধের গল্পে নির্মিত ওয়েব ফিকশন ‘মেয়ে’। পরিচালনা করেছেন সীমান্ত সজল। তিনি জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ফিকশনটির কাহিনি লেখা হয়েছে। এর শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন।

ফিকশনটি নিয়ে ক্রিস্টিয়ানো তন্ময় বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময়ই সিদ্ধান্ত নিই কাজটা করার। এত সুন্দর গল্পে অভিনয় করার লোভ সামলানো কঠিন।’ 

ফিকশনটির একটি দৃশ্যে ক্রিস্টিয়ানো তন্ময়। ছবি: নির্মাতার সৌজন্যে

আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘মেয়ের গল্প দর্শক নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘গল্পটার কিছু অংশ সত্য ঘটনা থেকে নেওয়া। গল্পটা ভালোবাসা ও সমাজের কিছু টানাপোড়েনের কথা বলার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। দর্শক নিজের জীবনকে দেখতে পাবে এই গল্পে আশা করা যায়।’

অন্যদিকে, ওয়েব ফিকশনটি নিয়ে মারশিয়া শাওন বলেন, ‘আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা শহরে। গ্রাম সম্পর্কে অতটা জানাশোনা ছিল না। মেয়ে ওয়েব ফিল্মে আমার চরিত্রের নাম নীলু। আর এই নীলু চরিত্রটির জন্ম গ্রামে। যার ফলে চরিত্রটিকে ধারণ করার জন্য আমার অনেক পরিশ্রম ও পড়াশোনা করতে হয়েছে। আর যখন শুটে গিয়েছি তখন স্থানীয় মেয়েদের সঙ্গে মিশে কথা বলে নিজের চরিত্রটিকে ধারণ করার চেষ্টা করেছি।’

একটি দৃশ্যে মতিউর রহমান সাগর, মারশিয়া শাওন ও রাশেদা রাখি। ছবি: নির্মাতার সৌজন্যে

অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ফিকশনটির প্রথম গান ‘ছায়ার মতো’। রবিউল ইসলাম জীবনের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী অবন্তী সিঁথি ও রাফি তালুকদার। সুর ও সংগীতায়োজন মাহামুদ হায়াৎ অর্পনের। গানটির দৃশ্যায়নে দেখা গেছে সেন্টু ও মারশিয়া শাওনকে। রোমান্টিক ঘরানার এ গানে তাঁদের রসায়ন নজর কেড়েছে। নির্মাতা জানিয়েছেন, ৯ মে অন ফ্রেম ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মেয়ে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর