ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহর চমক!

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি। আজ সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে একযোগে মুক্তি পেল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন ‘চ্যাপ্টার ১৪’।

এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও সুনেরাহ। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সঙ্গে এই দুই তারকার উপস্থিতি নতুন চ্যাপ্টারে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা যায়, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার-১৪-এর নতুন ৮টি পর্ব।

প্রসঙ্গত, শুরু থেকেই ‘ব্যাচেলর পয়েন্ট’র প্রতিটি সিজন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পারসা ইভানা, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম। 
আলো যেভাবে অন্ধকার দূর করে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনকে রূপান্তরিত করে দুঃশাসনে। হ‍ুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকেও উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের...
বলিউডে দাপুটে খলচরিত্রের জন্য পরিচিত অভিনেতা মুকেশ ঋষি এবার অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় এবং মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর