‘সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ’, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ বাঁধন

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:০৪ পিএম

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজেকে সে সময় আন্দোলনে শিল্পীদের ‘সমন্বয়ক’ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কারণ তার পোস্টে এখন ঘোর হতাশা।

তিনি লিখেছেন, ‘কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।’

এ বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমরা যখন জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, তখন একটা আশা ছিল মনে, একটা উত্তেজনা ছিল, একটা পরিবর্তনের ইচ্ছা ছিল। এখন সেই আশা চূর্ণবিচূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম, পরিবর্তন সম্ভব। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আমার মনে হয়েছিল যে পরিবর্তনটা বুঝি শুরু হবে। কিন্তু শুরুটাও হলো না।’

আন্দোলনে বাঁধনবর্তমান সরকার নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। বাঁধনের ভাষায়, ‘আমি এটাও মনে করেছিলাম, এই সরকারও সব করবে না। একটা নির্বাচিত সরকার করবে। একটা কাঠামো তৈরি করে দিয়ে যাবে, এরপর যে সরকার আসবে, তার কাজটা যাতে আরেকটু বেগবান হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এই সরকার ব্যর্থতার দিকে চলে যাচ্ছে।’

বাঁধন। ছবি: সংগৃহীতএদিকে, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধনের অভিনীত নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। বাঁধনের ভাষায়, এটি একটি বাণিজ্যিক ধাঁচের ছবি, যেখানে রয়েছে গান, রোমাঞ্চ, থ্রিল ও সাসপেন্স।

এই সিনেমার বিষয়ে বাঁধন বলেন, ‘আমার জন্য এটা আলাদা অভিজ্ঞতা; কারণ, কখনো পুলিশের চরিত্র করিনি। এখানে লিড চরিত্র করেছি, তা–ও একটা মেয়ের ওপর পুরো গল্প। সাধারণত আমাদের এখানে নারীকেন্দ্রিক সিনেমা এখন হয় না। ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে।’

বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
অভিনয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করলেও, স্পষ্টভাষী ইমেজের কারণে নানা চ্যালেঞ্জের কথাও খোলামেলা জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজ পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত সংগ্রাম—সবকিছু নিয়েই তিনি কথা...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
ঈদুল ফিতরে দর্শকদের জন্য দ্বিগুণ উন্মাদনা নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ আসছে দুটি বিশেষ ওয়েব সিরিজ। একটি তানিম পারভেজের ‘সিক্স’, অন্যটি ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ২’। থ্রিলার ও রহস্যের এই দুই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর