তিশার সঙ্গে প্রেমের গভীরতা কুমিল্লাতে শুরু হয়: ফারুকী

আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৪৪ পিএম

ভালোবেসে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০১০ সালের জুলাইয়ে তাঁরা বিয়ে করেন। এবার প্রায় ১৫ বছর পর অভিনেত্রীর সঙ্গে কীভাবে প্রেম হয়েছিল, সেই গল্প জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

ফারুকী জানান, কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে তাঁর প্রেমের গভীরতা তৈরি হয়েছিল। 

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: ফেসবুক থেকে নেওয়া রোববার (২৫ মে) কুমিল্লায় অনুষ্ঠিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। এদিন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের প্রেমের স্মৃতিচারণ করেন ফারুকী।

জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই মূলত নিজের প্রেমের ব্যাপারে কথা বলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘‘কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। ‘ক্যারাম’ নামে একটি প্রোডাকশন করতে এসে। কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে।’’

কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কুমিল্লায় মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, ‘কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে।’

দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ফারুকী ও তিশা। এই তারকা দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে।

প্রসঙ্গত, কবি নজরুলের জন্মবার্ষিকী এবার জাতীয়ভাবে কুমিল্লায় উদযাপিত হচ্ছে। ‘চব্বিশের গণঅভ্যুত্থান, নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর