‘তাণ্ডব’ টিম নিয়ে কলকাতার তারকাদের পার্টিতে শাকিব-জয়া

আপডেট : ২৬ মে ২০২৫, ০৬:৫৯ পিএম

দীর্ঘ একযুগ পর একসঙ্গে পর্দায় ফিরছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁদের অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল।

কেন তাঁরা ওপারে? এর উত্তর দিয়েছেন জয়া আহসান। কলকাতার একটি গণমাধ্যমে তিনি জানান, তাণ্ডব-এর ডাবিং চলছে। সে কারণেই তিনি ওপার বাংলায়।

সারাদিন ডাবিং করছেন অরাল স্টুডিওতে। সন্ধ্যায় কাজের পর পার্টি। সেখানে জয়া, শাকিব, রাফী, শাকিল তো রয়েছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য।

একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, টানা দুইদিন ডাবিং শেষে সোমবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকায় ফিরবেন সিনেমা সংশ্লিষ্টরা। দেশে ফিরেই তাণ্ডব-এর একটি আইটেম গানের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার দেড় মিনিট দৈর্ঘ্যের টিজার ও অফিসিয়াল পোস্টার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এতে শাকিব-জয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এজাজুল ইসলাম, এফ এস নাঈম ও রোজী সিদ্দিকীসহ অনেকে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর