মেহজাবীনের আসল নাম কী? জানলে অবাক হবেন 

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর আসল নাম কি জানেন? জানলে অবাক হবেন। এ নিয়ে তিনি মজার রহস্য ফাঁস করলেন এক বেটিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে। তারকা জানান, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হবে না।

তিনি বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

মেহজাবীন। ছবি: ফেসবুক থেকে নেওয়া অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।

অভিনয় জীবনে এক দশকেরও বেশি সময় পার করেছেন মেহজাবীন। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে তার নাম আলোচিত। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করে গড়েছেন সুখী সংসার।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর