স্বামীকে নিয়ে খোলাখুলি বললেন ফারিয়া

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গত ১৯ সেপ্টেম্বর দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাঁর বিয়ে সম্পন্ন হয়।

বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী মাসে নবদম্পতির মধুচন্দ্রিমা মালদ্বীপে হওয়ার কথা রয়েছে।

তবে ফারিয়ার ভক্তদের কৌতূহল, কেন আবার বিয়ের সিদ্ধান্ত? এর উত্তর পাওয়া গেল ফারিয়ার ওয়েডিং ভিডিওতে ধারণ করা একটি ক্লিপে। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

ফারিয়ার ভাষ্য, জীবনের হতাশার মুহূর্তে হঠাৎ করেই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি ভেবেছিলাম জীবনের এই জায়গাটা এখানেই শেষ। কিন্তু তখনই এমন একজন এল, যিনি ছোট ছোট বিষয়েও খেয়াল রাখেন। যেমন— কোনো অসুবিধায় পড়লে তিনি জিজ্ঞেস করেন, ‘তোমার করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি।’ কিংবা ‘তুমি যাচ্ছ, কিছু লাগবে?’—এসব আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।”

ফারিয়া ও তানজিম। ছবি ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে তানজিম তৈয়ব শুরুতে ফারিয়াকে চিনতেন না বলেই জানান। তবে পরিচয়ের পর উপলব্ধি করেন—তিনি শুধু জনপ্রিয় শিল্পীই নন, মানুষ হিসেবেও বিশেষ। তাঁর মতে, ‘ফারিয়া অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং খুবই কেয়ারিং।’

বিয়ের প্রসঙ্গে ফারিয়া আরও জানান, প্রথম অভিজ্ঞতার কারণে তাঁর কাছে বিয়ে শব্দটাই ছিল আতঙ্কের মতো! কিন্তু নতুন করে ভালোবাসা পাওয়ার অনুভূতি এবার তাঁকে অন্যভাবে ছুঁয়েছে।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
সন্তানের জীবনে বাবা এক বিশাল বটবৃক্ষ। তিনি শুধু একজন অভিভাবকই নন, বরং পরম নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ নিজের প্রয়াত বাবাকে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর