ইয়াশকে বিদ্রুপ, পাশে দাঁড়ালেন তারকারা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিনে কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। এরপরই নেটিজেনদের একটি মহল তাঁকে নিয়ে সাম্প্রদায়িক বিদ্রুপ শুরু করেন। এবার অভিনেতার পাশে দাঁড়ালেন তারকারা।

সেই পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’। মূলত দুর্গাপূজার শুভেচ্ছা জানাতেই ছবিটি পোস্ট দেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মন্তব্যঘরে নেটিজেনদের একটি মহল অভিনেতাকে কটাক্ষ করেন। একজন লিখেছেন, ‘আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না! কারণ, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম। আর নাটকগুলো ভালো লাগতো’। আরেকজন লিখেছেন, ‘আপনার নাটক আর দেখব না!’ এমন নানা বিদ্রুপাত্মক মন্তব্যে ভরে উঠে অভিনেতার পোস্ট।  

ইয়াশ রোহান খুবই বিনীতভাবে নেটিজেনদের সেসব কটাক্ষের উত্তর দিয়েছেন। অন্যদিকে, সেইসব মন্তব্যকারীদের একহাত নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা আরশ খানসহ আরও অনেকে।  

মেহজাবীন তাঁর এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?’

এদিকে, আরশ খান লিখেছেন, ‘ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এ দেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার দেশ সবার।’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‌নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘আমরা জাতি হিসেবে ধীরে ধীরে তেতো হয়ে যাচ্ছি। ফেসবুকের কমেন্ট সেকশনে সুযোগ পেলেই একে-অপরকে হেয় করার প্রতিযোগিতা দেখা যায়। মাঝেমাঝে মনে হয়, যারা এসব বাজে কমেন্ট করে, তাদের বোধহয় মা-বোন বলে কেউ নেই!’

তবে ইয়াশের পোস্টের মন্তব্যঘরে সব প্রতিক্রিয়া যে নেতিবাচক ছিল, তা নয়। বেশিরভাগই তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আজকে জানলাম রোহান ভাই হিন্দু। যাক ভালোবাসা অবিরাম ভাই।’ অন্য একজন লিখেছেন, ‘কমেন্ট দেখলে বুঝা যায় মানুষের মন-মানসিকতা কোথায় নেমেছে!’

প্রসঙ্গত, বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক করেন তিনি। বর্তমানে নিয়মিত নাটক-চলচ্চিত্রে কাজ করছেন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর