আজ রাতে ইত্যাদি, যা থাকছে আয়োজনে

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম

নব্বইয়ের দশক থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ পর্বে হানিফ সংকেত ও তাঁর ফাগুন অডিও ভিশন দল নিয়ে গেছেন দেশের উত্তর প্রান্তের সীমান্ত জেলা কুড়িগ্রামে।যেখানে প্রকৃতি, লোকসংস্কৃতি ও ভাওয়াইয়া সংগীত মিশে আছে এক অনন্য ঐতিহ্যে।

ধারণ করা হয়েছে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।

বরাবরের মতোই এবারের ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংগীত ও নৃত্যানুষ্ঠানের মূল থিম ছিল উত্তরাঞ্চলের প্রাণের সংগীত ভাওয়াইয়া। শুরুতেই থাকবে কুড়িগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি গান। সুর দিয়েছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। ছবি: ফাগুন অডিও ভিশন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ‘ও কি গাড়িয়াল ভাই’, যা নতুনভাবে পরিবেশন করেছেন সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। নতুন সংগীতায়োজনেও সংরক্ষিত রয়েছে পুরোনো সুরের ঐতিহ্য।

নিয়মিত দর্শকপর্বেও থাকছে ভাওয়াইয়াকেন্দ্রিক আয়োজন। দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন অংশ নেবেন প্রশ্নোত্তর ও পরিবেশনায়। এছাড়া পর্বজুড়ে থাকবে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন। দেখা যাবে মহারানী স্বর্ণময়ী, বীর প্রতীক তারামন বিবি, মাওলানা ভাসানী ও চিলমারী নদীবন্দর নিয়ে বিশেষ ফিচার।

আরও থাকছে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও এর প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মা, চরাঞ্চলের জীবন-জীবিকা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য রিকতা আখতার বানুর বিদ্যালয় নিয়ে মানবিক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন অংশে দর্শকরা ঘুরে আসবেন সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপে, যেখানে প্রকৃতি ও আধুনিক স্থাপত্য মিলে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য।

ইত্যাদির নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও থাকবে সমসাময়িক সামাজিক অসঙ্গতি নিয়ে নাট্যাংশ—‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’, ‘ভাইরাল ভাইরাস’, ‘বিজ্ঞের ভাব ধরা অজ্ঞ’, ‘উপহার উৎপাত’ ও ‘দায়বোধ বনাম আয়বোধ’।

অভিনয়ে রয়েছেন আবদুল আজিজ, সোলায়মান খোকা, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, মুকিত জাকারিয়া, আবু হেনা রনি, নিপু, সূচনা শিকদার, রাজীব সালেহীনসহ আরও অনেকে।

পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
সম্প্রতি সামাজিকমাধ্যমে হানিফ সংকেতের রাজনীতিবিষয়ক একটি উক্তির বেশকিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই উপস্থাপক-নির্মাতা। তিনি জানান, সেইসব ফটোকার্ড মূলত ভুয়া; যেখানে তাঁর...
প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। লক্ষণীয় যে, হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা...
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের বরেণ্য ব্যক্তিত্বরা। এবারের তালিকায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর