অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

সম্প্রতি সামাজিকমাধ্যমে হানিফ সংকেতের রাজনীতিবিষয়ক একটি উক্তির বেশকিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই উপস্থাপক-নির্মাতা। তিনি জানান, সেইসব ফটোকার্ড মূলত ভুয়া; যেখানে তাঁর নাম ও উপস্থাপনাশৈলী অনুকরণ করে সেগুলো তৈরি করা হয়েছে।

স্বাধীনতা দিবসের (২৬ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন হানিফ সংকেত। পাশাপাশি তিনি শুভাকাঙ্ক্ষীদের এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি লেখেন,‌ ‘সুহৃদ, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি—সত্যতা যাচাই না করে সামাজিকমাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনাশৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।’

হানিফ সংকেত আরও লেখেন, ‘দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।’

বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার সম্পর্কে নেটিজেনদের আরও সতর্ক হওয়া প্রয়োজন—এমন বার্তা দিয়ে এই উপস্থাপক-নির্মাতা সবশেষে লেখেন, ‘প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এআই’র অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন।’

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। লক্ষণীয় যে, হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা...
ভালোবাসা দিবস এলেই দর্শকের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয় ফাগুন অডিও ভিশন। তারই ধারাবাহিকতায় এবারও নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এর বিশেষ ভালোবাসা দিবসের পর্ব। এর নির্মাণ ও...
নব্বইয়ের দশক থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ পর্বে হানিফ সংকেত ও তাঁর ফাগুন অডিও ভিশন দল নিয়ে...
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও ফিরছে শিকড়ের সন্ধানে। স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে—যে জেলা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর