আদালতে আত্মসমর্পণ করেছেন মেহজাবীন চৌধুরী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

ব্যবসার অংশীদার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ হাজির হয়ে জামিন চান।

এর আগে গত ১০ নভেম্বর এ মামলায় মেহজাবীন ও আলিসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া। তবে বিষয়টি প্রকাশ্যে আসে আজ রোববার।

মামলার বাদী আমিরুল ইসলাম জানান, ওইদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তারা না আসায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলার পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তার তামিল প্রতিবেদন জমা দিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয় ব্যবহার করে নানা প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে আমিরুল ইসলামের কাছ থেকে নগদ ও বিকাশে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই।
কিন্তু দীর্ঘ সময়েও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় আমিরুল টাকা চাইলে ‘আজ দেব’, ‘কাল দেব’ বলে তাকে ঘোরানো হয়।

অভিযোগে আরও উল্লেখ আছে— এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। সেখানে গিয়ে তিনি মেহজাবীন, আলিসান ও আরও ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তির হাতে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি পান।

এদিকে আত্মসমর্পণের আগে এক ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন, ‘আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।’ 

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর