‘ইভা-কাবিলা’ আবারও একসঙ্গে, নেপথ্যে কী

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

রাজকীয় রূপে পলাশ-ইভানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা। একসঙ্গে তাঁরা বেশকিছু নাটকে জুটি বাঁধলেও, বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে নজর কেড়েছে তাঁদের জুটি। সেই থেকে ভক্তদের কাছে তাঁরা ‘ইভা’ ও ‘কাবিলা’ নামেও পরিচিত।

সম্প্রতি সামাজিকমাধ্যমে এই জুটিকে আবারও দেখা গেল নতুন রূপে। যেখানে তাঁদের পরনে রাজকীয় পরিবারের সাজসজ্জা। প্রথম দেখায় মনে হয় যেন সম্রাট-সম্রাজ্ঞী। 

রোববার (৩০ নভেম্বর) সামাজিকমাধ্যমে পারসা ইভানার শেয়ার করা সেই রাজকীয় ছবির মন্তব্যঘরে ভক্তরাও বেশ কৌতূহল নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা তুমি।’ আবার কেউ লিখেছেন, ‘দেখো বৃন্দাবনে মায়াবিনী।’ কেউ-বা মন্তব্য করেছেন, ‘যুগলদের দারুণ ছবি।’

খোঁজ নিয়ে জানা যায়, নাটক বা ওয়েব ফিল্ম নয়; শিগগিরই পলাশ-ইভানাকে দেখা যাবে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে। সামাজিকমাধ্যমে তারই লুক প্রকাশ করেছেন তাঁরা।
  
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়। ঐতিহাসিক আম্রপালির গল্পকে ভিত্তি করে এটি নির্মাণ করেছেন রাকেশ বসু। যেখানে প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক সেই সময়কে ফুটিয়ে তুলেছেন তিনি। 

বিজ্ঞাপনটি নিয়ে পলাশ বলেন, ‘থিম-নির্ভর বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্টও দারুণ। যত্ন করে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।’

পারসা ইভানা বলেন, ‘এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শুটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে।’ 

নির্মাতা রাকেশ বসু জানান, চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহেই বিজ্ঞাপনটি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসছে।

প্রসঙ্গত, সবশেষ পলাশ ও ইভানাকে দেখা গেছে প্রেমের গল্পে নির্মিত ‘শেষমেশ’ শিরোনামের একটি নাটকে।

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং সেখানে জড়িয়ে রয়েছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। গৌড়-সুলতানী আমলে সেই প্রাচীন বরেন্দ্র অঞ্চল যতটা গৌরবের চরম শিখরে উন্নীত...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর