আজকেও থাকছে ইত্যাদি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে একদিকে পাহাড় ও অন্যদিকে সমুদ্র রেখে মাঝখানের সৈকতে নির্মাণ করা হয়েছিল ইত্যাদির মঞ্চ। আজ শুক্রবার পুনঃপ্রচারিত হবে সেই সংকলিত পর্ব। 

এতে মূল গান থাকছে দুটি। একটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। সাথে ইউকেলিলি বাজিয়েছেন ইমরান। 

এছাড়াও এবারের পর্বে ২০০৬ সালের মার্চে প্রচারিত ইত্যাদি থেকে কণ্ঠশিল্পী হাসান, পান্থ কানাই ও মেহেদীর একটি গান সংকলন করা হয়েছে। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন মেহেদী। রয়েছে চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্রসংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ।

হানিফ সংকেত। ছবি: ইত্যাদি

বরাবরের মতো এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয়-ছোঁয়া প্রতিবেদন। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় স্থানগুলোর ওপর আছে একটি বিশেষ প্রতিবেদন। এছাড়াও কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ প্রকল্প, ঐতিহ্যবাহী বাতিঘর, লবনচাষ, মহেষখালীর পান এবং কক্সবাজারের সবচেয়ে বৃহত্তম শুঁটকিপল্লী নাজিরারটেকের ওপর রয়েছে কিছু তথ্যভিত্তিক প্রতিবেদন। 

সম্প্রতি তিনবার ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ অর্জনকারী ইত্যাদি আবিস্কৃত মাগুরার হালিমের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ঠাকুরগাঁও জেলার এক নিভৃত পল্লীতে গড়ে তোলা একটি ব্যতিক্রমধর্মী লোকায়ন জীবন বৈচিত্র্য যাদুঘরের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন।

কক্সবাজার পর্বে সংকলিত হয়েছে ২০০৬ সালে হাসান, পান্থ কানাই ও মেহেদীর গাওয়া একটি গান। ছবি: ইত্যাদি

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশকিছু বিদ্রুপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। দর্শকরা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় আজ রাত ৮টার বাংলা সংবাদের পর পর্বটি উপভোগ করতে পারবেন। এটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। 

শোবিজ জগতের সাম্প্রতিক খবর, তারকাদের আলোচিত ঘটনা, সিনেমা, গান, নাটক ও ওটিটির বর্ণাঢ্য আয়োজন নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের নতুন অনুষ্ঠান ‘ইনডিপেনডেন্ট বাজ’ (আই-বাজ)। সাপ্তাহিক এই অনুষ্ঠানে দর্শকদের...
সম্প্রতি ‘স্টর্ম: আর্থস মাইটিয়েস্ট মিউট্যান্ট’র চতুর্থ কিস্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকস। যেখানে ঠাঁই পেয়েছে জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘জুজুৎসু কাইসেন’র শিবুয়াকাণ্ড! ক্যামিওতে উপস্থিত হয়েছে...
পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পর্দায় রয়েছে বর্ণাঢ্য আয়োজন। নাচ, গান, সিনেমা, টকশোসহ দিনব্যাপী প্রচার হবে নানা অনুষ্ঠান। তবে বিশেষ দিন মানেই দর্শকের কাছে বিশেষভাবে নজর কাড়ে একক...
দীর্ঘ জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন জেফার রহমান ও রাফসান সাবাব। তবে এটি রাফসানের দ্বিতীয় বিয়ে। এদিকে, এই আবহে এবার মুখ খুলেছেন রাফসানের প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া এশা।...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর