আগামীকাল শুরু হচ্ছে শিল্পকলার নিয়মিত কার্যক্রম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

রাষ্ট্রীয় শোকপালন শেষে রোববার (২১ ডিসেম্বর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পূর্বনির্ধারিত সকল অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ ডিসেম্বর থেকে একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর ছিল।

২০ ডিসেম্বর দুপুরে একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোকপালন শেষ হওয়ার পর ২১ ডিসেম্বর থেকে শিল্পকলার সকল নিয়মিত কার্যক্রম পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে। এ বিষয়ে দর্শক, শুভাকাঙ্ক্ষী ও সংবাদকর্মীদের সঠিক তথ্য জানাতে এই জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর