গলার সমস্যায় ভুগছেন ফারিয়া, বাতিল শুটিং

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া গুরুতর অসুস্থ। সপ্তাহখানেক ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’ 

গত ৫ জানুয়ারি থেকেই মূলত এই অসুস্থতা ঝেঁকে বসেছে জানিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার ফলে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয়, আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’ 

বর্তমানে কোনো ফোনকল রিসিভ করতে পারছেন না বলে জানান ফারিয়া। তিনি বলেন, ‘আমার অনেক ফোন আসছে, কিন্তু এখনই তা ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।’

অভিনেত্রীর এই পোস্টের মন্তব্যঘরে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। 

সন্তানের জীবনে বাবা এক বিশাল বটবৃক্ষ। তিনি শুধু একজন অভিভাবকই নন, বরং পরম নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ নিজের প্রয়াত বাবাকে...
গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও...
সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমণ্ডি-৩২ এলাকার একটি পার্কে অভিযান পরিচালনা করে পুলিশ। মূলত কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতেই ছিল এই অভিযান। তবে সেসময়...
গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর স্বামীর নাম তানজিম তৈয়ব। কেমন কাটছে তাদের সংসার জীবন। তার নমুনা পাওয়া গেলে ফেসবুকে। স্বামীর একটি ছবি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর