হানিফ সংকেতের ‌এবারের ‘পাঁচফোড়ন’-এ সজল-সারিকা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

সারিকা ও সজল। ছবি: ফাগুন অডিও ভিশনভালোবাসা দিবস এলেই দর্শকের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয় ফাগুন অডিও ভিশন। তারই ধারাবাহিকতায় এবারও নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’-এর বিশেষ ভালোবাসা দিবসের পর্ব। এর নির্মাণ ও পরিকল্পনা করেছেন দেশের খ্যাতিমান নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত।

দুই যুগেরও বেশি সময় ধরে বছরের বিভিন্ন বিশেষ দিনে নিয়মিত সম্প্রচারিত হয়ে আসছে এই অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারও ভিন্নধর্মী পরিকল্পনা ও নতুন পরিবেশনায় সাজানো হয়েছে ভালোবাসার এই বিশেষ আয়োজন।

‘পাঁচফোড়ন’-এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো, এখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকেন না। নাটকীয় উপস্থাপনার মাধ্যমে দেশের বিভিন্ন অঙ্গনের তারকা শিল্পীরাই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান। এবারের পর্বেও এই রীতির ব্যতিক্রম ঘটেনি।

হানিফ সংকেত। ছবি: ফাগুন অডিও ভিশনএবারের গল্প আবর্তিত হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির সারাদিনের নানা অনুভূতি, আলাপ ও ঘটনার মধ্য দিয়ে। নিজেদের ঘরে বসেই তারা ভালোবাসার দিনটি যেভাবে কাটান, সেই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই গড়ে উঠেছে এবারের ‘পাঁচফোড়ন’-এর মূল কাঠামো। এই গল্পের ফাঁকে ফাঁকেই উঠে এসেছে গান, নাচ, নাট্যাংশ এবং বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব প্রতিবেদন।

অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর ও সারিকা সাবরিন।

এবারের ‘পাঁচফোড়ন’-এ থাকছে দুটি নতুন গান। কবির বকুলের কথায় একটি গান কণ্ঠে তুলেছেন আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। অন্যদিকে মনিরুজ্জামান পলাশের কথায় একটি দ্বৈত গান গেয়েছেন কমল ও তানজিনা রুমা, যার সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

এছাড়া একটি জনপ্রিয় ফোক গানের সুরে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে থাকছে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, যা পরিচালনা করেছেন মুরাদ।

অনুষ্ঠানের প্রতিবেদনী অংশেও রয়েছে বৈচিত্র্য। যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন; যিনি এলাকায় ‘রস কাকা’ নামে পরিচিত—খেজুরের রস ও স্থানীয় ঐতিহ্য রক্ষায় যে অভিনব উদ্যোগ নিয়েছেন, তা নিয়ে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। পাশাপাশি লোকালয়ে মানুষের সঙ্গে বসবাস করা এক ব্যতিক্রমী শিয়াল নিয়েও থাকছে একটি কৌতূহলোদ্দীপক রিপোর্ট।

ভালোবাসা ঘিরে বিভিন্ন আঙ্গিকে মজাদার নাট্যাংশেও অভিনয় করেছেন ‘পাঁচফোড়ন’র নিয়মিত শিল্পীরা।

অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে হানিফ সংকেতের রাজনীতিবিষয়ক একটি উক্তির বেশকিছু ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় এই উপস্থাপক-নির্মাতা। তিনি জানান, সেইসব ফটোকার্ড মূলত ভুয়া; যেখানে তাঁর...
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের বরেণ্য ব্যক্তিত্বরা। এবারের তালিকায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।...
নব্বইয়ের দশক থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল, ইতিহাস ও সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের বিশেষ পর্বে হানিফ সংকেত ও তাঁর ফাগুন অডিও ভিশন দল নিয়ে...
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরের মতো এবারও ফিরছে শিকড়ের সন্ধানে। স্টুডিওর গণ্ডি পেরিয়ে এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে—যে জেলা...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর