যারা আমাকে বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

চব্বিশের আন্দোলনে রাজপথে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাগরিক অধিকার ও গণতন্ত্রের পক্ষে তার সাহসী উপস্থিতি সবাইকে স্মরণ করিয়ে দেয়, আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগের ছবিও ভাইরাল হয়। নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) আবারও নিজেকে ভিন্ন রূপে তুলে ধরে বার্তা দেন বাঁধন।

ফেসবুকে তিনি দুটি ছবি পোস্ট করেন; একটিতে বোরকা পরা, আর অন্যটিতে হাতাকাটা ব্লাউজের সঙ্গে শাড়ি। দুই ভিন্ন লুক, দুই ভিন্ন চেহারা—এভাবে সমালোচকদের সরাসরি জবাব দিয়েছেন তিনি।

বাঁধন লেখেন, ‘আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। দারুণ করেছ, বাংলাদেশ! নির্ঘুম রাতের পর এই স্বস্তির সকাল আমাকে কৃতজ্ঞ, তৃপ্ত এবং গভীরভাবে গর্বিত করেছে।’

বোরকা নিয়ে তার মন্তব্যও যথেষ্ট সোজাসাপ্টা, ‘‘যারা আমাকে ‘বোরকা কিনতে’ বলেছিলেন, এই ছবিটা তাদের জন্য। ছোটবেলা থেকে আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি শুধু আরেকটি পোশাক—না বেশি, না কম। কখনও ব্যবহারিকও—পায়জামা ঢাকতে, চুল আড়াল করতে বা জনসমাগমে সহজে মিশে যেতে। এতই সরল বিষয়। যারা ট্রল বা কটাক্ষ করেছেন, এটিও তাদের জন্য।’

নির্বাচনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘যারা জয়ী হয়েছেন, তাদের অভিনন্দন। আর যারা হননি, তাদের জন্য বলি—অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। এই দেশ আমাদের সবার। সম্মান ও ঐক্য নিয়ে একসঙ্গে এগোনোই চূড়ান্ত লক্ষ্য।’

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর