আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক: প্রভা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

শোবিজ অঙ্গনে মূল্যবোধের অবক্ষয় এবং শিল্পীদের প্রতি অসম্মানজনক মনোভাব নিয়ে সোচ্চার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিকমাধ্যম ফেসবুকে শিল্পী ও সংস্কৃতিচর্চার মর্যাদা নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১ আগস্ট) ফেসবুকে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

সংস্কৃতি অঙ্গনে কাজ করতে আসা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন প্রভা। তাঁর মতে, শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা নিয়ে সংস্কৃতিচর্চায় আসা উচিত নয়, এর সঙ্গে থাকতে হবে শিক্ষা, মূল্যবোধ ও সংস্কৃতিবোধ। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’

যোগ করে তিনি বলেন, ‘আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক। শিল্পের গুরুত্ব ও শিল্পীর মর্যাদা বোঝাতে গিয়ে প্রভা আরও বলেন, কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

অভিনেত্রী প্রভার এই বক্তব্যে শিল্পী পরিচয়কে ছোট করে দেখা এবং সংস্কৃতি অঙ্গনে মূল্যবোধের ঘাটতি নিয়ে তাঁর উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর