সত্য ঘটনায় ইমন-অধরার ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্ব, আত্মহত্যার পেছনে নীরব মানসিক ভাঙন এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্কের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

এটির ট্যাগলাইন—‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা অধরা খান। অভিনয় করার পাশাপাশি টেলিছবির গল্পও লিখেছেন ইমদাত এইজ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, ‘এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে, যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত এ টেলিছবি দর্শকদের পছন্দ হবে।’

ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন কাজটির প্রস্তাব পেলে গল্প ও চরিত্র ভালো লাগায় করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে! নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এনওয়াই৭১টিভি ইউটিউব চ্যানেলে ফ্রেমে বাঁধা বন্ধুত্ব অবমুক্ত হবে। টেলিছবিটি প্রযোজনার পাশাপাশি নির্মাণ করেছে এনওয়াই৭১টিভি টিম।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর