মানুষটির সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন বদলে গেছে: ফারিয়া

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন।

আজ (শুক্রবার, ৬ মার্চ) উদযাপিত হলো এই দম্পতির প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি। দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন ফারিয়া।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক এক বছর আগে আজকের এই দিনে মানুষটির সঙ্গে দেখা করেছিলাম। তারপর আমার জীবন পুরোপুরি বদলে গেছে।’

দাম্পত্য জীবন নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ‘দেবী’ তারকা আরও বলেন, ‘এখন আমার নতুন স্বপ্ন হলো—তোমার সঙ্গে বুড়ো হওয়া। এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার মতো একটা স্বপ্ন দেওয়ার জন্য মহান আল্লাহকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।’

স্বামীর উদ্দেশে মজার ছলে ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল। না হলে আমার এত গুছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত?’

জানা যায়, ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা। ৫৩ বছর বয়সী এই...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
সন্তানের জীবনে বাবা এক বিশাল বটবৃক্ষ। তিনি শুধু একজন অভিভাবকই নন, বরং পরম নির্ভরতা ও আস্থার উৎস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। এ উপলক্ষে আজ নিজের প্রয়াত বাবাকে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর