ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে চালু হবে প্রতিষ্ঠানটির নতুন মাল্টিপ্লেক্স। ঈদের দিনই শাখাটির উদ্বোধন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপন করা হয়েছে নতুন এই মাল্টিপ্লেক্স। এখানে তিনটি হল থাকবে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং আরেকটি হলে থাকবে ৭৫টি আসন।
বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নারায়নগঞ্জবাসীর জন্য এটা আমাদের ঈদ উপহার। বিশেষ করে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এবারের ঈদে এটা বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করি। এখানকার দর্শকদের অনেকদিনের চাহিদা ছিলো এটি। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্টি বোধ করছি।’ 

নতুন শাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পের বিকাশে ভালো সিনেমার পাশাপাশি মানসম্মত সিনেমা হলও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বিভিন্ন শহরে নতুন শাখা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি স্থানে শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় নতুন করে আশার আলো দেখাচ্ছে কয়েকটি মাল্টিপ্লেক্স প্রকল্প। ২০২৬ সালে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালুর...
হরর সিনেমার জগতে সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম হলো ওয়ার্নার ব্রাদার্সের ‘দ্য কনজ্যুরিং’। এ পর্যন্ত আটটি সিনেমা মুক্তি পেয়েছে, যার প্রায় সবকটিই সাফল্য পেয়েছে। সবশেষ ২০২১ সালে...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর