দুই দিনব্যাপী নৃত্যানুষ্ঠান, থাকছেন ৬ শতাধিক শিল্পী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ এএম

আন্তর্জাতিক নৃত্য দিবস (২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী (২৮ ও ২৯ এপ্রিল) থাকছে বর্ণাঢ্য অনুষ্ঠান। আয়োজনে একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রায় অর্ধশত নৃত্যদলের ৬ শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নেবেন। 

আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি-বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য-গবেষক ও নৃত্য-পরিচালক আমানুল হক। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। এতে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আগামীকাল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার সামনে থেকে ঢাক-ঢোল বাদক ও দেশের প্রবীণ ও নবীন নৃত্যশিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। 

এদিন জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনের শুরুতেই শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করবে ‘সবুজ মাঠ সোনার ধান’। নৃত্যটি পরিচালনা করেছেন রূহী আফসানা দিপ্তী। ‘একি অপরূপ রূপে মা তোমায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ’র সদস্যরা। পরিচালনায় রয়েছেন বেনজির সালাম। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় নৃত্য ‘মোরা ঝঞ্জার মতো’ পরিবেশন করবে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র। ‘মাস্তকালান্দার’ ও ‘মন আমার দেহ ঘড়ি’ গানে নৃত্য পরিবেশন করবে স্বাত্তিক শিল্পাশ্রম। পরিচালনায় রয়েছেন আরিফ হোসেন শামীম।

‘কত্থক’ নৃত্য পরিবেশন করবে নৃত্যদল আকৃতি। পরিচালনায় কচি রহমান। ‘সমমাময়িক নৃত্য—চেইজিং ড্রিমস’ পরিবেশন করবে সাধনা। পরিচালনায় রয়েছেন সাব্বির আহমেদ খান। সাইফুল ইসলাম সাকীর পরিচালনায় নৃত্য ‘এসো প্রিয় মন রাঙায়ে’ পরিবেশন করবে ছান্দসিক। ‘জাপানী ও রাশিয়ান লোকনৃত্য’ পরিবেশন করবে রেওয়াজ পারফরমার্স স্কুল।দ পরিচালনা করেছেন মুনমুন আহমেদ।

বেলায়েত হোসেন খানের পরিচালনায় পরিবেশিত হবে সমবেত নৃত্য। এরপর নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন। পরিচালনায় নিলুফার আহমেদ পাপড়ি। সমবেত নৃত্য ‘নদী ভরা ঢেউ’ পরিবেশন করবে নাইম খান ডান্স কোম্পানি। পরিচালনায় আবু নাইম। 

নাইমুর শাহাদাতের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে নৃত্যকল্প। ‘তোমায় আমি পাইতে পারি’ পরিবেশন করবে নৃত্যযতন। পরিচালনায় মো. নাজমুল হক। অন্তর দেওয়ানের পরিচালনায় ‘আশেকজন দিওয়ানা’ গানে নৃত্য পরিবেশন করবে ‘কালারস অব হিল’ এবং এস আই শফিকের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ঝংকার ললিতকলা একাডেমি। বাংলাদেশ পুলিশ কালচারাল ক্লাব পরিবেশন করবে ‘সমবেত নৃত্য’।

নুসাইবা রহমানের পরিচালনায় ‘মকর পরব’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে নৃত্যলহরী। ‘কত্থক/তারানা’ নৃত্য পরিবেশন করবে অঞ্জলি নৃত্যাঙ্গন একাডেমি। পরিচালনায় মন্দিরা চক্রবর্তী। জিনিয়া জ্যোসনার পরিচালনায় নৃত্য ‘নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগালো’ পরিবেশন করবে জিনিয়া নৃত্যকলা একাডেমি। 

‘মেলবন্ধন’ পরিবেশন করবে কাথ্যাকিয়া। নৃত্য পরিচালনায় জুয়েইরিয়াহ মৌলি ও এস এম হাসান ইশতিয়াক। দেব ডান্স একাডেমি পরিবেশন করবে সমবেত নৃত্য ‘মেঘের পালক’। পরিচালনায় প্রান্তিক দেব। ‘দেখা না দিলে’, ‘মা লো মা’ ও ‘হাত ছাইড়া দাও’ গানে নৃত্য পরিবেশন করবে ভঙ্গিমা ডান্স থিয়েটার। পরিচালনায় সৈয়দা সায়লা আহমেদ লিমা। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)। 

জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী দিনে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২২টি দল। দলগুলো বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করবে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত।

কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
আমেরিকার ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজিত এই উৎসবে অংশ নেবেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও চিত্রনায়ক জায়েদ খান।...
এবার জাতীয় সম্মান একুশে পদকে নাম এসেছে নৃত্যশিল্পী-শিক্ষক অর্থী আহমেদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনাও চলছে বেশ। বিশেষ করে তাঁর কাজ সম্পর্কে আগ্রহী অনেকে। অর্থী শুধু নৃত্যশিল্পী,...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর