লাইফ সাপোর্টে সংগীতশিল্পী সাহেদ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গুরুতর রক্তক্ষরণসহ একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক।

দীর্ঘদিনের কিডনি সমস্যার পাশাপাশি সম্প্রতি স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হন সাহেদ। এতে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয়। এমন পরিস্থিতিতে দ্রুত তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। 

এরশাদুল হক জানান, সর্বশেষ গুরুতর রক্তক্ষরণ শুরু হলে সাহেদকে কৃত্রিম শ্বাসযন্ত্রের সহায়তায় রাখা হয়।

একজন চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, কিডনি জটিলতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস-সি ভাইরাসের কারণে লিভারে প্রদাহে ভুগছেন সাহেদ। এর সঙ্গে অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় চিকিৎসাও কঠিন হয়ে পড়েছে।

কিডনিজনিত সমস্যায় গত চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে। এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি।

বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
সংগীতপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় একমঞ্চে হাজির হচ্ছেন নগরবাউল’র জেমস ও আর্ক’র হাসান। ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম বিষয়ক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার...
ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি’র সঙ্গে চুক্তির আওতায় ২০২৭ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর