এখনও যারা 'জাস্ট ফ্রেন্ড'

বিনোদন অঙ্গনে একটি বিষয়ে বেশ কানাঘুষা—প্রেম! এর মোক্ষম জবাবও আছে—জাস্ট ফ্রেন্ড। বন্ধুত্ব বা প্রেম যা-ই হোক না কেন, বন্ধু দিবসে 'জাস্ট ফ্রেন্ডদের' নিয়েই এ আয়োজন—

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম

মেহজাবীন-আদনান
মিডিয়ায় প্রকট গুঞ্জন, প্রেম করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজিব। দু'একটি সূত্র 'বিয়েও' দাবি করে। তবে নেই অকাট্য প্রমাণ। ব্যক্তিজীবনে তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ জুটি হাজির হন বারবার। বন্ধু বা পারিবারিক আড্ডায় হরহামেশাই একসঙ্গে তাদের উপস্থিতি। প্রকাশ পায় নানা ছবি। এসব স্থিরচিত্র নিয়ে মেহজাবীন চৌধুরী জানিয়েছেন, যেসব ছবি নিয়ে তার প্রেম ও বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে তার হাসিই পায়। তবে তদের সম্পর্ক? মেহজাবীনের ভাষ্য, 'জাস্ট ফ্রেন্ড'!

অহনা-শামীম
একবার ফেসবুকে ভাইরাল হয়েছিল একটি কাবিননামা। যেখানে পাত্র হিসেবে নাম অভিনেত্রী শামীম হাসান সরকার ও পাত্রী অহনা রহমান। প্রশ্ন উঠে তারা কি বিয়ে করেছেন?  ছবিটি প্রকাশ করেন শামীমই। পরে জানা যায়, সেটি নাটুকে কাবিননামা। অহনার গত জন্মদিনের আগে ফেসবুক প্রোফাইলে একটি স্থিরচিত্র পোস্ট করে শামীম লেখেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান’। আর নতুন বছরের শুরুতে লিখেছিলেন, ‘নতুন বছরের সূচনা, পাশে আছে অহনা’। শুধু কি তা–ই, শামীম হাসানের ফেসবুকের কভার ফটো ও প্রোফাইল ছবিও শোভা পায় অহনার। বিনোদন অঙ্গনে চাউর—এই দুই তারকা চুটিয়ে প্রেম করছেন। সত্যি কি তারা প্রেম করছেন? স্বীকার করেননি কেউই। শামীম না বললেও অহনা বলেছেন, তারা জাস্ট ফ্রেন্ড!

তমা মির্জা-রায়হান রাফী
বহুদিন ধরেই সিনেমাপাড়ায় চর্চার কেন্দ্রে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটির নানা খুনসুটি সেই জল্পনাকে উসকে দেয়। আর রায়হান রাফীর পরপর কিছু সিনেমায় তমা মির্জার অভিনয়ের পর সেই গুঞ্জন হয়েছে আরও বেগবান। বিয়ে করছেন কবে, এমন একটা প্রশ্ন ছোঁড়া হয়েছিল রাফীর দিকে। জবাবে রহস্যের হাসি দিয়ে নির্মাতা বলেছিলেন, ‘একটা কথা বলে অনেকে, ঈদের পর আন্দোলনে যাবো! তো আমরাও ঈদের পর জানাব।’
তাহলে আপনাদের সম্পর্কটা আসলে কী? জাস্ট ফ্রেন্ড? তমার উত্তর, ‘না না আমাদের মধ্যে কিছু নেই। তবে ‘উই আর জাস্ট ফ্রেন্ড’ সেটাও বলছি না। এখানে ‘জাস্ট’ শব্দটিকে আমি নিচ্ছি না। আমরা আসলে ভালো বন্ধু।’’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সবসময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকের সামনে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সঙ্গে একাত্ম হয়ে উঠে মানুষের মন। অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে...
দীর্ঘ ১২ বছর আগে শুরু হওয়া এক সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে এবার নতুন নামে, নতুন টিমে। ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান শুরু করেছিলেন রোমান্টিক ঘরানার সিনেমা ‘লাভলী: মন বোঝে না’।...
শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। সিডনিতে মুক্তির পর পরই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় উন্মাদনা—একটার পর একটা শো হাউসফুল। এমনকি, আবেগে ভেসে অনেক দর্শক সিনেমা শেষে চোখ মুছতে মুছতে হল...
মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায়, যাবতীয় অপরাধের জন্য ক্ষমাপ্রার্থী এবং অনুতপ্তকারীকে ক্ষমা করা—ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’তে এসব বিষয়ের অবতারণা করেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি দেখলে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর