আমিরের চিত্রনাট্যকারের ছবিতে ফারিণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ পিএম

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত বলিউড অভিনেতা আমির খান। এবার তাঁর প্রযোজিত ‘লাপতা লেডিস’খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ছবিতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবির নাম ‘পাত্রী চাই’। 

তাসনিয়া ফারিণ, ইনসেটে আমির খানের সঙ্গে বিপ্লব গোস্বামী। ছবি: ফেসবুক থেকে নেওয়াসংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ছবিটি হচ্ছে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্প নিয়ে। চিত্রনাট্যকার বিপ্লবের ভাষ্য, ‌‘‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‌'পাত্রী চাই'।’’
ছবিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। আসন্ন দুর্গাপূজার পরেই শুটিংয়ে গড়াবে এই ছবি। প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস।

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, কেমন ভাবে তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন! সেখানে বিচারক হিসেবে আরও ছিলেন রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় চার হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য। পরবর্তী কাহিনি আরও রোমাঞ্চকর। কোভিডের আগের ঘটনা। বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তাঁর চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় ছবি করতে চান তিনি। এরপর বিপ্লবের চিত্রনাট্যে ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেন আমির খান, যেটি পরিচালনা করেন কিরণ রাও।

***ভুলবশত ভারতীয় ছবির জায়গায় ‘বলিউড’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত সংশোধন করা হয়েছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর