জয়া-সৃজিতদেরকে নিয়ে ঘুড়ি ওড়াচ্ছেন প্রসেনজিৎ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম

‘দশম অবতার’ ছবির পোস্টারের মতো এবার আর হাতে বন্দুক নয়; তার পরিবর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে সূতা আর ঘুড়ি। পাশেই কখনো লাটাই সামাল দিচ্ছেন সিনেমার ‘ক্যাপ্টেন’ সৃজিত মুখোপাধ্যায় কিংবা নায়িকা জয়া আহসান। সেই সঙ্গে ঘুড়ির লড়াইয়ে যোগ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও।

কারণটা বিশ্বকর্মা পূজা। এ সময়টাতে কলকাতায় সাজসাজ রব পড়ে যায়। তাদের কাছে এই দিনটা হল ঘুড়ি ওড়ানোর দিন ৷ তাই সকালেই ঘুড়ি ওড়ানোর খেলায় মেতে উঠলেন অভিনয়শিল্পীরা৷

আজ ইনস্টাগ্রামে ছবিগুলি শেয়ার করে প্রসেনজিৎ লেখেন, ‘‘দশম অবতার’ টিমের তরফ থেকে জানাই বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা। ঘুড়ির লড়াই, জমাটি আড্ডায় ভালো কাটুক দিনটা।’

বুম্বাদা প্রসেনজিৎ এদিন ক্যামেরার সামনে ধরা দিলেন নীল রঙের পাঞ্জাবিতে ৷ ঝলমলে পোশাকে জয়া আর অনির্বাণের পরণে ছিল জিন্স ও হালকা সবুজ শার্ট ৷ সৃজিতকে দেখা গেল বেগুনি টি শার্ট আর ডেনিমে৷ 

গত ৬ সেপ্টেম্বর ‘দশম অবতার’ -এর সব চরিত্রদের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুকরো কোলাজে তুখড় লুকে ধরা দেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যরা। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এই ছবিতে আগে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল। কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হওয়ার এটি করতে পারছেন না। সেখানে যুক্ত হয়েছেন জয়া।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর