প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ: রাজ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

চিত্রনায়িকা পরী মণির পাঠানো তালাকপত্রের পর এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়ক শরীফুল রাজ। লিখিত বক্তব্যের মাধ্যমে জানালেন, এ সিদ্ধান্ত বেশ আন্তরিকভাবে গ্রহণ করেছেন তিনি।

১৮ সেপ্টেম্বর এ অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী মণি। এর তিন দিন পর মুখ খুলেন রাজ। এতে করে তাদের প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

লিখিত বক্তব্যে রাজ বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ! তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’ 

পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন। উল্লেখ করেছেন ছেলে রাজ্যের কথাও। তিনি বলেন, ‘তাকে (পরী মণি) ধন্যবাদ দিতে চাই; আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

দর্শকের উদ্দেশে রাজ বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনও কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’

মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে সেটি প্রকাশ্যে আনেন ও পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। আর গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্র রাজ্য।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই নতুন করে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর