ভক্তদের বোকা বানালেন ঋতাভরী!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন। টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর এই পোস্ট দেখামাত্রই শুরু হয় তুমুল গুঞ্জন। কবে বিয়ে করলেন অভিনেত্রী! আবার এখন মা-ও হয়ে গেলেন! এমন খবরে চমকেছিলেন অনেকেই। তবে এবার জানা গেল, তা ছিল অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজের প্রোমোশনাল পোস্ট।

স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পেতে যাচ্ছে ঋতাভরীর নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’। যেখানে তাঁকে দেখা যাবে অন্তঃসত্ত্বা স্নিগ্ধার ভূমিকায়। এই সিরিজের প্রচার করতেই চমক দিয়েছেন নায়িকা, তা-ই এবার স্পষ্ট হলো। তবে অনুরাগীদের সেপ্টেম্বরে ‘এপ্রিল ফুল’ বা বোকা বানাতে পেরে বেজায় মজা পেয়েছেন ঋতাভরী। ‘নন্দিনী’র পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে একের পর এক অনুরাগীর মন্তব্যের স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন তিনি। ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‌‘সেরা! আমার অনুরাগীরা যারপরনাই উল্লাসিত!’

নন্দিনীর পোস্টারে ঋতাভরী চক্রবর্তী। ছবি: ফেসবুক/আড্ডা টাইমসঋতাভরীর এক অনুরাগীর মন্তব্য, ‘কাল সারা রাত আপনার প্রোফাইল তন্ন তন্ন করে খুঁজলাম স্বামীর নাম জানার জন্য।’ স্বাভাবিকভাবেই তিনি ঋতাভরীর স্বামীর নাম খুঁজে পাননি। আবার ‘ঋতাভরী মা হচ্ছেন না’ এই খবরেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুরুষ ভক্তরা। অনুরাগীদের এই ভালোবাসা যেন একই রকম থাকে, আবদার জানিয়ে ঋতাভরী বললেন, ‘এবার থেকে ৯ মাস আমি স্নিগ্ধা হিসেবেই থাকব, ঠিক যেমন ফাটাফাটির আগে ফুল্লরা ছিলাম।’

প্রসঙ্গত, আগামী ১৫ অক্টোবর আড্ডা টাইমসে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘নন্দিনী’। পরিচালনা করেছেন ফলক মীর। এতে ঋতাভরী ছাড়াও অভিনয়ে আছেন কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্য, অলিভিয়া সরকার, দেবযানী চট্টোপাধ্যায়, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর