‌‘টাইমড আউট’ বিতর্কে সাকিবকে খোঁচা, তোপের মুখে ভারতীয় অভিনেতা

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১১:৫৯ এএম

গত ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউস ‘টাইমড আউট’ হতেই একাংশের চরম আক্রমণের মুখে পড়েন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের আইন মেনেই আম্পায়াররা আউট দেন শ্রীলঙ্কার অলরাউন্ডারকে, কিন্তু এতে অনেকেই সাকিবকে নিয়েও প্রশ্ন তুলেছেন। সাধারণ থেকে বিশেষজ্ঞ, অনেকেই নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন এ বিষয়ে। পিছিয়ে থাকেননি ভারতীয় অভিনেতা রুবেল দাসও। ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ ক্রিকেট টিম তথা সাকিবের সমালোচনা করে একটি পোস্ট করেন তিনি। 

অবশ্য মিনিট কয়েক পরেই সেই পোস্ট মুছে দেন রুবেল। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল। তোপের মুখে পড়েন রুবেল। অনেকে পাল্টা প্রশ্ন ছুড়েন অভিনেতাকে। কেউ কেউ তাঁর ক্রিকেট-জ্ঞান সম্পর্কেও ট্রল করেন। 

কী লিখেছিলেন রুবেল? তাঁর ভাইরাল পোস্টে মন্তব্য, ‘ছি ছি ছি! বাংলাদেশ ক্রিকেট টিমের লজ্জা হওয়া উচিত। কোথায় গেল ক্রিকেটের স্পিরিট, কোথায় গেল স্পোর্টসম্যানশিপ, কোথায় গেল জেন্টালসম্যান গেম? শুধুমাত্র চ্যাম্পিয়ানশিপ ট্রফি খেলবি বলে এত নিচে নামতে পারিস তোরা, আর নিজেদের তুলনা করিস ভারতীয় ক্রিকেট টিমের সাথে? (হাসির ইমোজি)’

এরপরই নানাজনে নানা কথা বলতে শুরু করেন রুবেলকে। আবার তাঁর বাংলাদেশি ভক্তরা এ ঘটনায় মর্মাহত হন। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অভিনেতা বলেন, ‘হ্যাঁ, পোস্টটা আমিই করেছিলাম। ওটা কোনো ফেক আইডি নয়। যে যাঁর বক্তব্য সে তাঁর মতো করে বলছে। আলাদা করে এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার মনে হয়েছে, আমি নিজের বক্তব্য বলেছি। বাংলাদেশের অনেকেও এই বিষয়টাকে (টাইমড আউট) সাপোর্ট করেনি।’

গোটা ঘটনা নিয়ে আচমকাই ‘ভিলেন’ সাজলেন রুবেল। সবার বাক স্বাধীনতার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘হয়তো বাংলাদেশে অনেকের আমার কথা পছন্দ হয়নি, আমি সেখানে আলাদা করে সেটা কাউন্টার করে কিছু বলতে চাই না। সবার অধিকার রয়েছে নিজের মতামত রাখার। তাঁরা তাঁদের মতামত রাখছে। আমি সেটার প্রেক্ষিতে কিছু বলতে চাই না।’

প্রসঙ্গত, আইসিসির প্লেয়িং কন্ডিশনের ৪০ (১) ধারা অনুযায়ী, কোনো ব্যাটার যদি আউট বা রিটায়ার হয়ে যান, তাহলে নতুন ব্যাটারকে (নতুন ব্যাটার যদি স্ট্রাইকে থাকেন) দুই মিনিটের মধ্যে খেলতে হবে। অর্থাৎ স্ট্রাইক নিয়ে বল খেলতে হবে তাঁকে। যদি সেই দুই মিনিটের সময়সীমা পেরিয়ে যায়, তাহলে আউট দেওয়া হবে। এই নিয়ম মেনেই ওইদিন আউট দেওয়া হয়। 

দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ককরোচ জনতা পার্টি! ভারতে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নতুন ‘রাজনৈতিক দল’। এই দলের আবির্ভাব জেন-জির হাত ধরে হলেও উন্মাদনা ছড়িয়েছে এখন আসমুদ্রহিমাচলের আট থেকে আশির প্রজন্মে। বিজেপি-কংগ্রেস...
রাজনীতিতে পা রেখেই তামিলনাড়ুতে বাজিমাত করলেন সুপারস্টার থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল...
কয়েক মাস ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছেন এই তারকা রাজনীতিবিদ। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এখন...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর