চঞ্চলকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্বস্তিকা

আপডেট : ০১ জুন ২০২৪, ০৭:৪৬ পিএম

প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ। শুধু বাংলাদেশেই নন, অভিনয়ের সুবাদে ভারতেও সমান জনপ্রিয় তিনি। ছোট পর্দা থেকে চলচ্চিত্র, দর্শকমহলে প্রশংসিত সব মাধ্যমেই। জন্মদিনে তাই অনুরাগীদের উচ্ছ্বাসের কমতি নেই, দেশ-বিদেশ থেকে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন গুণী এই অভিনেতা। এদিকে, বিশেষ এই দিনটি যেন আরও রঙিন করে দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।   

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে স্বস্তিকা লেখেন, ‘আজ একটা খুব স্পেশাল দিন। না কলকাতায় আজ ভোট সেটার জন্য স্পেশাল নয়। বা আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে সেটার জন্যও নয়।’

কারণটা নিশ্চয় বুঝতেই পারছেন! অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আজকাল বলি কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন—সেই মহারাজের আজ জন্মদিন।’

কথায় কথায় স্বস্তিকা জানালেন, যত ব্যস্ততাই থাক না কেন, চঞ্চল চৌধুরীর একটা কাজও তিনি মিস করেন না। নির্ঘুম রাত জেগে হলেও বসে থাকেন টেলিভিশনের সামনে।

চঞ্চলের অভিনয়শৈলীর কথাও উঠে এসেছে স্বস্তিকার ওই পোস্টে। তিনি লিখেছেন, ‘তোমার বাম দিকে তাকালে বোঝা যায় না তোমার ডান দিকটা কেমন, এমনভাবে চরিত্র হয়ে ওঠো যে চিনতে পারা ভার। আরও ভালো কাজের অপেক্ষায় ছিলাম, আছি, থাকব। আমি অভিনেতা হিসেবে খুব লোভী, সব ভালো কাজ নিজে করতে চাই। দর্শক হিসেবেও লোভী, সব ভালো কাজ দেখতে চাই, আর সেই কাজ তোমার হলে তো কথাই নেই। তুমি একটা গোটা ইনস্টিটিউশন। প্রত্যহ শিখি অভিনয়ের নতুন সব দিক-দিগন্ত।’

আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে শেষে অভিনেত্রী লিখেছেন, ‘অফুরান ভালোবাসা নিও, আমার প্রিয় শিল্পী। জেনো আমিই তোমার সবচেয়ে বড় অনুরাগী।’

প্রসঙ্গত, পশ্চিমবাংলায় মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মিত ‘পদাতিক’। এতে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের ভূমিকায়। খুব সম্ভবত মে মাসে সিনেমা হলে আসবে এটি।

এদিকে, পর্দায় এখনও একসঙ্গে দেখা মেলেনি চঞ্চল-স্বস্তিকার। তবে গত বছরের সেপ্টেম্বরে শোনা গিয়েছিল যে নতুন একটি ছবির কথাবার্তা চলছে। যেখানে অনুরাগীরা দেখতে পাবেন এই দুই তারকাকে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর