‘পূজায় আছি, উৎসবে নেই’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ এএম

গত আগস্টের শুরুতে যখন বৈষম্যবিরোধী আন্দোলন যখন চরমে তখন ঘোষণা করা হয়েছিল ১ দফা দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সে সময় ফেসবুকে ছড়ায়—‘কোটা আন্দোলনে আছি, কিন্তু ১ দফায় নেই’।

ঠিক একইভাবে বেশ কিছু মিম ছড়িয়ে পড়ে। এবার সেই কায়দায় কথা বললেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে তার পেক্ষাপটটি আলাদা।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। অন্য বছরগুলোতে এ সময়ে কলকাতার আকাশে-বাতাসের উৎসবের আমেজ থাকে। তবে এবার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর অনেকের মুখ ভার। 

আরজি করের ঘটনার পর থেকেই প্রতিবাদ আন্দোলনের সঙ্গে জুড়ে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি সাফ বললেন, ‘আমি পূজাতে আছি, তবে উৎসবে নেই।’ আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বস্তিকা। ছবি ফেসবুক থেকে নেওয়া

স্বস্তিকা বলেন, ‘এবার পূজায় সত্যিই তেমন কোনও পরিকল্পনা নেই। পুজো নিয়ে আলাদা করে কিছু ভাবিনি। পূজার সময় প্রত্যেকবার যে বন্ধুদের বাড়িত যাই, সেখানে যাব। আর আমার বাড়িতে তো পূজা হয়, সেটাও ছিমছামভাবেই হবে।’

এদিকে, পূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে, ‘টেক্কা’।দেব-রুক্মিণীর সঙ্গে আছেন স্বস্তিকা। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর