যিশুর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিতে মুখ খুললেন নীলাঞ্জনা!

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন দাপটের সঙ্গে, পাচ্ছেন প্রশংসা। কিন্তু ব্যক্তিগত জীবনটা খুব একটা ভালো কাটছে না।  

বেশ কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে টলিপাড়ার একদা চর্চিত এ দম্পতি। টলিপাড়ায় জোর গুঞ্জন, বিবাহবিচ্ছেদের পথেই নাকি এগোচ্ছেন তাঁরা। যদিও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি তাঁরা। 

তবে সেনগুপ্ত পরিবারের ভেতরে যে বড় পালাবদল ঘটেছে সেই ইঙ্গিত দিলেন তারকাপত্নী। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘জীবনে ট্র্যাজেডি বা অনভিপ্রেত যখন কিছু ঘটে সাময়িকভাবে সবকিছু ওলটপালট হয়ে যায়। কিন্তু এর ভালো দিক হলো এই সময় তুমি নিজের ব্যক্তিগত উন্নতির দিকে নজর দিতে পারো, যা একপ্রকার পুনর্জন্মের মতো।’

এক সময় নিজে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করে ভালোই নামডাক হয়েছিল নীলাঞ্জনার। আচমকা যিশুকে বিয়ে করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেন। 

অন্যদিকে, কয়েক মাস ধরেই ছাদ আলাদা হয়েছে যিশু-নীলাঞ্জনার। দুই মেয়ে সারা ও জারাকে নিয়ে কখনও মুম্বাই, কখনও কলকাতা থাকছেন নীলাঞ্জনা। টলিপাড়ার অন্দরের অনেকেই নাকি চেষ্টা করছেন, যেন দু’পক্ষের মিটমাট হয়ে যায়। আর এদিকে, নিজের দুই মেয়ের নামে প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা। নিজের পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে বিভিন্ন পডকাস্টে সাক্ষাৎকার দিতে দেখা যাচ্ছে তাঁকে। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর