টলিউডকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে দেব-প্রসেনজিতদের চিঠি

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৯:০০ এএম

বলিউড কিংবা প্যান-ইন্ডিয়ান ছবির দাপটে কোণঠাসা অবস্থায় টলিউড, এমন অভিযোগ সাম্প্রতিক বছরে বেশ জোরেশোরে উঠেছে। পশ্চিমবঙ্গের শিল্পীদের মতে, মেগাবাজেটের হিন্দি ছবির জন্য ভালো ব্যবসা-করা বাংলা ছবিও হল থেকে নামাতে হচ্ছে। আবার কখনও বাংলা ছবির শো কমিয়ে দেওয়া হয়েছে। এমন আবহে এবার টলিউডকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দেব, সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ চলচ্চিত্র-সংশ্লিষ্টদের অনেকে।

পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমকে চলচ্চিত্রবোদ্ধারা জানিয়েছেন, পরিস্থিতি এখন আরও উদ্বেগজনক। এর আগে ‘পুষ্পা ২’ ছবির জন্য ‘সিঁদুরে মেঘ’ দেখেছিল টলিউড! এবার ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। তার পরদিনই (১৫ আগস্ট) মুক্তি পাবে বিগবাজেটের বলিউড সিনেমা ‘ওয়ার ২’।

জানা যায়, বলিউড সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ‘ওয়ান শো পলিসি’র কারণে অতীতেও চাপে পড়েছে টলিউড। শর্তানুযায়ী, সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে যদি তাঁদের সিনেমা চলে, তবে অন্যকোনো সিনেমা চালানো যাবে না। বিষয়টি আরেকটু স্পষ্টভাবে বললে, সেই হলে আঞ্চলিক ভাষার কোনো সিনেমা থাকবে না। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে এই নির্দেশনার কোনো ব্যত্যয় হয়নি।

এবার সম্ভবত ওয়ার-২ মুক্তির প্রাক্কালে ধূমকেতু’র জন্য একজোট হয়ে মাঠে নেমেছে টলিউড। বাংলা ছবিকে বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন জনপ্রিয় তারকারা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর