দেবের বাহুডোরে শুভশ্রী, রাজকে প্রাক্তন স্ত্রীর খোঁচা

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

‘ধূমকেতু’ ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় দেব-শুভশ্রী। একসময়ের সফল জুটি আবারও পর্দায় ফিরছেন। তাঁদের ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আর এই সূত্রে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের পর তাঁর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটি পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে শোরগোল শুরু হয়েছে। রাজকে রীতিমতো খোঁচা দিলেন তিনি!  

সোমবার (৪ আগস্ট) প্রকাশিত হয় দেব-শুভশ্রী অভিনীত ধূমকেতু’র ট্রেলার। অনুষ্ঠান মঞ্চে দেবের বাহুডোরে ধরা দেন শুভশ্রী, একসঙ্গে নাচতেও দেখা যায় তাঁদের।

সেই বিষয়টিই ইঙ্গিত করে সামাজিকমাধ্যমে শতাব্দী লিখেছেন, ‌‘কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এ রকমই লেগেছিল, ঠিক এই রকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

যোগ করে তিনি আরও বলেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে, তোর এই বুকের বাঁদিকে চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

প্রসঙ্গত, টলিউডে রাজ যখন কাজ শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর দুজনের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই জনপ্রিয় নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে তাঁদের বিচ্ছেদ-ঘণ্টা বাজে। পরবর্তী সময়ে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তাঁর নিশানা যে রাজের দিকেই—তা বুঝতে নেটিজেনদের লিপ রিডিং বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই!

নানা জটিলতা পেরিয়ে আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দেব-শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, সংগীত পরিচালক অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত ও ঈশান মিত্র।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর