কলকাতা-ঢাকা দুই পূজা উৎসবেই থাকতে চান জয়া, ফিরলেন দেশে

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

দুর্গাপূজার জমকালো পরিক্রমা শেষে নবমীর সকালে ঢাকায় ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে বেশিদিন নয়, বিজয়া বিসর্জনের পর আবার কলকাতায় যাবেন তিনি।

ঢাকায় ফেরার আগে কলকাতার দুর্গাপূজার উচ্ছ্বাসে ছিলেন মেতে। রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ভোগ খাওয়া—কোনো আনন্দই মিস করেননি জয়া। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘দারুণ লেগেছে। পূজা পরিক্রমাও করেছি।’

জয়া যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে প্রচুর মানুষ আসেন। কলকাতার পূজা শেষ করেই বাংলাদেশের পূজায় অংশ নিতে চেয়েছেন তিনি। তাই তড়িঘড়ি বিমানে ওঠা। জয়ার ভাষ্য, ‘না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা আর দেখা হতো না।’

দুই বাংলার পূজার অভিজ্ঞতা কেমন—এ প্রশ্নে জয়া জানান, ‘বাংলাদেশেও বড় করে পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার মতো নয়, ওখানকার পূজা একেবারেই আলাদা।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর