কলকাতার ছবিতে এবার একসঙ্গে জয়া-বাবু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘদিন ধরেই তিনি টলিউডে কাজ করছেন। এবার তাঁর সঙ্গে যুক্ত হলেন আরও একজন বাংলাদেশি অভিনেতা, তিনি ফজলুর রহমান বাবু। এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’তে।

অবসেসিভ কম্পালশন ডিসঅর্ডার বা ওসিডি হচ্ছে এমন এক অসুখ, যা মারাত্মকভাবে রোগীকে ক্ষতিগ্রস্ত করে। সম্প্রতি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে শৈশবের তিক্ত কোনো অভিজ্ঞতা কীভাবে একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সেই আভাস মিলেছে।

ওসিডি ট্রেলারে দেখা গেছে জয়া ও বাবুকেও। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। তার প্রাক্কালেই কৌতূহলের পারদ চড়াল প্রকাশিত ট্রেলার। 

২০২০ সালে করোনা মহামারির সময়ে এ ছবির শুটিং হয়েছিল। ইনডিপেনডেন্ট ডিজিটালকে ফজলুর রহমান বাবু বলেন, ‘জয়ার মাধ্যমেই এ সিনেমায় যুক্ত হয়েছিলাম। কাজের অভিজ্ঞতাও বেশ ভালো। ২০২০ সালের শেষদিকে যখন করোনার প্রকোপ একটু কমেছিল, তখন আমরা এ সিনেমার শুটিং করি।’

তিনি আরও বলেন, ‘কাজটি করতে গিয়ে নির্মাতা সৌকর্য ঘোষালের সঙ্গেও আরও চেনাজানা হয়। আসলে আমাদের দেশের শিল্পীদের সম্পর্কে কলকাতার শিল্পীরা বেশ ভালো একটা ধারণা পোষণ করেন, এটা ভালোলাগার বিষয়।’ 

ফজলুর রহমান বাবু আরও জানান, সৌকর্য ঘোষালের পরিচালনায় পরপর দুটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। অন্য সিনেমাটির নাম ‘কালান্তর—বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’, সেখানে জয়াও রয়েছেন। 

এদিকে, শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে কেন্দ্র করে এগিয়েছে ওসিডি’র গল্প। এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি সাজিয়েছেন সৌকর্য ঘোষাল। ছবিতে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে কাহিনি। এতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, আর্শিয়া মুখোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এর আগে আশীষ রায় নির্মিত ‘সিতারা’ ছবির মাধ্যমে টলিউডে প্রথমবার অভিনয় করেন ফজলুর রহমান বাবু। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। তাঁরা দুজন ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে ছিলেন বাংলাদেশের জাহিদ হাসান ও শাহেদ আলী।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর