ভোট দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানালেন দেব

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে আজ ভোটের আমেজ। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার দিনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন প্রায় সকল টলিউড তারকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এদিন কর্মসংস্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুপারস্টার সাংসদ দেব। জনসংখ্যা নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিয়েছেন দেব। প্রতিবছরের মতো এবারও মা-বাবাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছিলেন এই তারকা। ভোট দিয়ে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‌‌‘এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তাই সানন্দে উদযাপন করুন।’

মাসখানেক লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে প্রচার চালিয়েছেন এই নেতা-অভিনেতা। এবার দ্বিতীয় দফার ভোট উৎসবে শামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি এক বিশেষ দাবি জানান। 

বিধানসভা নির্বাচনে ভোট দিলেন দেব। ছবি: সংগৃহীত

দেব বলেন, ‘জানি না, এটা নিয়ে বলা ঠিক হবে কিনা! তবে সত্যি বলতে কী, রাজ্য তথা গোটা দেশেই এখন জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। চাকরির অবস্থাও সকলে দেখতেই পাচ্ছেন। আমাদের দেশ চীনের জনসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে, অথচ আয়তনে চীন কত বড়!’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ থেকে ২৫ বছর লাগবে। বললেন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি সরকার গড়েন, তাহলে দিদিকে বলব অথবা অন্য কেউ এলে তাঁকে। আসলে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি রাখব, যাতে দেশের প্রত্যেক রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হয়। সময় অনেকটা লাগবে। কারণ এটা ঘাটাল মাস্টার প্ল্যানের (মেদিনীপুর জেলার ঘাটাল) মতো পাঁচ বছরের পরিকল্পনা নয়।’

এখানেই অবশ্য থামেননি দেব! পশ্চিমবঙ্গের মসনদে ফের তৃণমূলকে প্রত্যাশা করে তিনি বলেন, ‘বাকি সব দলীয় কর্মীদের মতো আমিও চাইব, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিন। গত এক মাস ধরে যে দলের হয়ে প্রচার করেছি, চাইব তারাই জিতুক। তবে বাকিটা ৪ মে আমরা সবাই জানতে পারব।’

প্রসঙ্গত, চীনকে ছাপিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। ২০২৪ সালের এক রিপোর্ট বলছে, আগামী ১২ বছরে দেশটির জনসংখ্যা বেড়ে ১৫২.২ কোটিতে পৌঁছে যাবে। এই পরিপ্রেক্ষিতে এবার কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দেব।

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে...
সিনেপর্দায় তামিল সুপারস্টার থালাপতি বিজয় ছিলেন গণমানুষের নায়ক। অন্যায়ের বিরুদ্ধে লড়াকু চরিত্রেই তাঁকে বেশি দেখা গেছে। এবার বাস্তবেও রাজনীতিতে নেমে ‘মহানায়কের’ স্বীকৃতি পেলেন। তামিলনাড়ু বিধানসভা...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার ফল যতই প্রকাশ্যে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। রোববার (৩ মে) দিবাগত রাত থেকেই ‌‘কে হাসছেন শেষ হাসি’—তার অপেক্ষায় গোটা রাজ্য। সোমবার সকালে ভোট গণনার প্রাথমিক...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর