পশ্চিমবঙ্গ বিধানসভা: তারকা প্রার্থীদের কে এগিয়ে, কে পিছিয়ে

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:০২ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার ফল যতই প্রকাশ্যে আসছে, উত্তেজনা ততই বাড়ছে। রোববার (৩ মে) দিবাগত রাত থেকেই ‌‘কে হাসছেন শেষ হাসি’—তার অপেক্ষায় গোটা রাজ্য। সোমবার সকালে ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে, এবারের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়েছেন একাধিক তারকা প্রার্থী। 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ এগিয়ে রয়েছেন। এর আগে, ২০২১ সালে তিনি বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে লড়েও জয় লাভ করতে পারেননি। এবার অবশ্য নিজ এলাকা শিবপুর থেকে টিকিট পেতেই নির্বাচনী মাঠ আঁকড়ে পড়েছিলেন এই অভিনেতা। 

করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী শুরু থেকেই এগিয়ে রয়েছেন। প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ ও বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে রয়েছেন তিনি।

তবে শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও বিজেপির হিরণ চট্টোপাধ্যায় পিছিয়ে পড়েছেন। অন্যদিকে, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের থেকে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৩৮৬৮ ভোটে পিছিয়ে রয়েছেন ।

সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। যেখানে লড়াই ছিল তৃণমূল-বিজেপির দুই তারকাপ্রার্থীর মধ্যে। একদিকে লাভলি মৈত্র, আরেকদিকে রূপা গাঙ্গুলি।

অন্যদিকে, যাদবপুরে দু’রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেয়ে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দীর্ঘদিন দূরে থাকলেও ভোটের মাঠে মোদি-ম্যাজিকে বাজিমাত করতে চলেছেন তিনি।

বারাকপুরে তৃণমূলের রাজ চক্রবর্তী ও বিজেপি প্রার্থীর মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও এই কেন্দ্রের ভোটগণনা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রাথমিক গণনায় স্পষ্ট যে, এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা চলছে। কেউ এগিয়ে থাকলেও চূড়ান্ত ফল নির্ভর করছে বাকি রাউন্ডের গণনার ওপর। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ‘বাংলার মসনদ’ কার দখলে যাচ্ছে—তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর