‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ, এবার মুখ খুললেন প্রসেনজিৎ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৫:১০ পিএম

পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। তবে মুক্তির দিনেই তা বিতর্কের মুখে পড়েছে! মুখ্য অভিনেতা প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ এনেছেন ‘কাদম্বরী’খ্যাত নির্মাতা সুমন ঘোষ। এবার সেই বিতর্কের ডালপালা মেলতেই মুখ খুললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি বলেন, ‌‘পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সিনেশিল্পে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে অভিমান ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শ্রীজাত।’

যোগ করে বলেন, ‘অভিনেতা হিসেবে আমার কাজ হলো শুধু চিত্রনাট্যটি পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।’

এর আগে, আজ সকালে এক ফেসবুক পোস্টে প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ তোলেন নির্মাতা সুমন ঘোষ। তাঁর দাবি, গত আড়াই বছর ধরে তিনি যে ভাবনা নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছেন, অভিমান’র মুখ্য চরিত্রে তারই প্রতিফলন দেখা গেছে। এর জন্য অবশ্য নির্মাতা বা প্রযোজককে নয়, সরাসরি প্রসেনজিৎকেই দায়ী করেছেন সুমন! এমনকি অভিনেতাকে ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানিয়েছেন তিনি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর