জন্মদিনের পরদিনই বাবাকে হারালেন টোটা

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম

টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি।

গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন। তার পরদিনই বাবাকে হারিয়েছেন তিনি। বিশেষ দিনেও হাসপাতালে বাবাকে দেখতে ছুটে যান অভিনেতা। সেভাবে কথা বলতে না পারলেও, টোটার উপস্থিতি অনুভব করছিলেন তিনি। 

পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যমকে টোটা রায়চৌধুরীর স্ত্রী শর্মিলা জানান, হাসপাতালে শ্বশুর বিপ্লবাঙ্কুরের মুখ ঢাকা ছিল মাস্কে। নাকেমুখে নল। সেই অবস্থাতেই ছেলেকে আশার্বাদ করেন তিনি। পরের দিন সব শেষ। 

শর্মিলা আরও জানান, কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন সদ্যপ্রয়াত বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। বার্ধক্যজনিত সমস্যা—এমনটাই মনে করছিলেন পরিবারের সদস্যরা। অভিনেতার স্ত্রী আফসোস করে বলেন, ‘আমরাও বুঝতে পারিনি। অবশেষে পিঠের ব্যথা বাড়তে থাকে। ‌মেরুদণ্ড বেঁকে গিয়ে ক্রমশ ঝুঁকে পড়েন বাবা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, ফুসফুসের ক্যানসারের একেবারে শেষ পর্যায়ে রয়েছেন তিনি।’

আগামী ২২ জুলাই বাবার শ্রাদ্ধে অংশ নেবেন টোটা। মানসিক দিক থেকে তিনি একেবারে ভেঙে পড়েছেন। কারও সঙ্গে সেভাবে কথা বলছেন না। 

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর