কবে কোথায় বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পিএম

রাজশাহী বিভাগ এবং দেশের ৬ জেলায় বইছে তাপপ্রবাহ। আজ শুক্রবার সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে পারে রোববার পর্যন্ত। তবে এরপর তাপামাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আগামীকাল সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাজশাহী নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে এটি। এ পরিস্থিতিতে নতুন প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জ্বালানি ও...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবার বর্ষা মৌসুমে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক তারতম্য। বর্ষার ধারাবাহিকতাও ছিল অস্বাভাবিক। মৌসুমের শুরুতে বৃষ্টি ছিল অনেক কম। বয়ে গেছে তাপপ্রবাহও। আবার পার্বত্য এলাকায় কয়েক দিন টানা অতিভারী বৃষ্টি...
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির সরকার ক্ষমতা গ্রহণের পর দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর...
রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে...
সারা বছর বিক্রি কম থাকলেও বর্ষায় নৌকার চাহিদা কিছুটা বাড়ে। তবে নদী-নালা ও খাল-বিল ভরাটে  এখন নৌকার প্রয়োজনীয়তা অনেক কম। এরকম নানা সংকটে চলছে মাদারীপুরের শিবচরের সুতারবাড়ির নৌকা কারিগরদের জীবিকা।...
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
লোডিং...

এলাকার খবর