শালবনে ময়ূর ফেরানোর উদ্যোগ

আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:৪৮ এএম

মধুপুরের শালবন ও পঞ্চগড় সীমান্তবর্তী এলাকায় ময়ূর ফিরিয়ে আনা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করলে প্রাকৃতিক পরিবেশে আবারও দেখা মিলবে ময়ূরের। বন্যপ্রাণী গবেষকেরা বলছেন, নেপাল, ভারত, শ্রীলঙ্কার বনে টিকে থাকলেও শুধু বাংলাদেশেই বিলুপ্ত নীল ময়ূর। তাই ময়ূর রক্ষায় জনসচেতনতার পাশাপাশি দরকার আন্তসীমান্ত কর্মকৌশল।

এশিয়ায় নীল ও সবুজ ময়ূর দেখা যায়। এর মধ্যে নীল ময়ূর সবচেয়ে জনপ্রিয়। হিমালয়ের পাদদেশ থেকে নেপাল, ভুটান ও দক্ষিণ-পশ্চিম ভারত, বাংলাদেশ হয়ে শ্রীলঙ্কা পর্যন্ত এর বসবাস। শতবছর আগেও এদেশে শাল-গজারির বনে বাহারি ময়ূরের আবাস ছিল। কিন্তু শিকার ও আবাস সংকটে বর্ণিল এই পাখিটি বাংলাদেশের প্রকৃতি থেকে বিলুপ্ত।

বন্যপ্রাণী গবেষক ড. মোহাম্মাদ আলী রেজা খান বলেন, নীল ময়ূর প্রকৃতিতে ফিরিয়ে আনতে মধুপুরের শালবনকে বেছে নিয়েছে বন বিভাগ। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কমপক্ষে এক বছর সময় লাগবে। তবে এই পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ।

বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু বলছেন, উত্তরের জেলা পঞ্চগড় সীমান্ত ঘেঁষা এলাকায় গত কয়েক বছর ধরে নীল ময়ূরের আনাগোনা চেখে পড়ছে।

বন্যপ্রাণী গবেষক আশিকুর রহমান সোমী জানান, গ্রীষ্মের শুরুতে ভারতের দার্জিলিংয়ের বন থেকে এই ময়ূর আসে।

দেশে সবুজ ময়ূরও আছে পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ি বনে। এই প্রজাতিটির বসবাস মিয়ানমার ও জাভার অরণ্যে। তবে সবুজ ময়ূরও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
দেশের পোষা হাতির তালিকা জুনের মধ্যে সম্পন্ন ও জুলাইয়ে নিবন্ধন-ট্যাগিং করবে বন বিভাগ। প্রাচীন হাদানি পদ্ধতি বাতিল করে আসছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা।
বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর