সুন্দরবনের বাফার জোনে বহুতল ভবন, ছাড়পত্র ছাড়াই রিসোর্ট

মোংলার জয়মনিগোলে সুন্দরবনের বাফার জোনে পরিবেশের ছাড়পত্র ছাড়াই বহুতল ভবন ও ইকো রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠেছে। গবেষকেরা বলছেন, এটি পরিবেশের জন্য বড় হুমকি।

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

পরিবেশের ছাড়পত্র ছাড়াই সুন্দরবনের শূন্য কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে বহুতল ভবন। মোংলার জয়মনিগোলে পশুর ও শ্যালা নদীর প্লাবন ভূমিতে নির্মাণ হচ্ছে ইকো রিসোর্ট। স্থানীয় ও গবেষকদের অভিযোগ, নদীর পাড়ে জেলেপল্লি উচ্ছেদ করে ৫ বছর ধরে হচ্ছে এই স্থাপনা। অথচ সুন্দরবনের বাফার জোনে বাণিজ্যিক নির্মাণ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী।

মোংলায় পশুর নদীর গা ঘেঁষে প্রবাহমান শ্যালা নদী। জয়মনিগোলের ঠুটা থেকে প্রবাহিত হয়ে এই নদী সুন্দরবনের দক্ষিণে দুবলার চর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। শ্যালার ওপারে চাঁদপাই অংশ সুন্দরবনের অভয়ারণ্য। কিন্তু গেল কয় বছরে পাল্টে গেছে নদীর মোহনার চিত্র। 

২০২০ সালের আগেও এই নদীর পাড়ে জেলেদের বসতি ছিল। ২০২১ সাল থেকে এখানকার চিত্র পাল্টাতে থাকে। এখন আর সেখানে জেলেপল্লি নেই। মাঝির খাল নামে একটি জলপ্রবাহ বালু দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে কয়েক বছর আগে। শ্যালা ও পশুর নদীর এই মোহনায় গড়ে উঠেছে উঁচু ইমারত। পাঁচ বছর ধরে এখানে নির্মাণ করা হয়েছে তিনটি কনক্রিটের বহুতল ভবন। 

শ্যালা নদীর পাড়ে ২ দশমিক ৬ একর জায়গা জুড়ে এই স্থাপনা। ভবন মালিক জানান, এই প্রকল্পে এখনো কোনো পরিবেশের ছাড়পত্র নেয়া হয়নি। 

শ্যালা ইকো রিসোর্ট স্বত্বাধিকারী পারভেজ হক বলেন, ‘বাধ্যতামূলক যে লাইসেন্স তা পেয়েছি। তবে পরিবেশের ছাড়পত্র নেয়া হয়নি।’

সুন্দরবনের শূন্য কিলোমিটারের মধ্যে এমন স্থাপনা পরিবেশ বিধ্বংসী বলে মনে করেন গবেষকেরা। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ আজিজ বলেন, ‘প্রান্তিক মানুষকে উচ্ছেদ করে এমন ব্যবসায়িক স্থাপনা অমানবিক। দুঃখের বিষয় হলো এই সংবেদনশীল জায়গাগুলো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে।’

সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকা পরিবেশগত সংকটাপন্ন এলাকা। তাই এখানে পরিবেশ বিধংসী কোনো কিছু করতে দেয়া হবে না বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী।  

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বন্যের বনে সুন্দর– বনের সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। অভয়ারণ্য এবং এর নিরাপত্তা ঠিক রেখে আমাদের ট্যুরিজম ব্যবস্থাপনা করতে হবে।’ 

গবেষকেরা বলছেন, সুন্দরবন রক্ষায় একটি পরিবেশগত সমীক্ষা ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি।   

 
  

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
পরগাছার আক্রমণে বিপন্ন সুন্দরবনের প্রাণ সুন্দরী গাছ। শুকিয়ে যাচ্ছে গাছ। বিবর্ণ পাতা। হুমকিতে ম্যানগ্রোভ বনের পরিবেশগত ভারসাম্য ও স্থানীয়দের জীবন-জীবিকা। বনবিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর