সুন্দরবনের ক্ষতি হয়, এমন কোনো অনুমোদন নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন বনসংলগ্ন ১৮টি ইকো-রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন বিভাগের বাগেরহাট ও মোংলা অঞ্চলের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানান, গণমাধ্যমের প্রতিবেদনে তারা দেখেছেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) বিধি লঙ্ঘন করে একাধিক রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এসব স্থানে কোনো বেআইনি কর্মকাণ্ড হচ্ছে কি না এবং সুন্দরবনের পরিবেশ, নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে কি না, তা সরেজমিনে দেখতে এসেছেন তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, বনের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ রক্ষা সরকারের অগ্রাধিকার। শব্দদূষণ রোধে জেনারেটরের পরিবর্তে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। শব্দদূষণ, বন্যপ্রাণী ও হরিণ শিকার কিংবা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে এবং অবৈধ স্থাপনা চিহ্নিত হলে সেগুলো তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে।

তিনি জানান, আপাতত রিসোর্টগুলো পরিদর্শনে গিয়ে সরাসরি কোনো ক্ষতি চোখে পড়েনি। তবে মন্ত্রণালয়ে ফিরে পর্যালোচনা বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করে এসব রিসোর্ট গড়ে তোলার অভিযোগে গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় থেকে সেগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত ওই চিঠিতে সুন্দরবনসংলগ্ন দাকোপের ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকার ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

চিঠিতে উল্লেখ করা ১৮টি রিসোর্ট হলো—অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সুনির্দিষ্ট নীতিমালার অভাব এবং বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যথাযথ তদারকি না থাকায় মোংলা ও দাকোপ সীমান্তবর্তী এলাকায় একের পর এক বাণিজ্যিক রিসোর্ট গড়ে উঠেছে। পরিবেশ প্রতিমন্ত্রীর সরেজমিন পরিদর্শনের পর এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

বঙ্গোপসাগরে আজ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা জানতে...
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন...
সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন।...
বাংলাদেশের ফটোসাংবাদিক এস এম আল মুজতবা রাসুল ১২তম আন্দ্রে স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬-এর ‘টপ নিউজ—সিঙ্গেলস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই...
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর