সুন্দরবনে চোরা শিকারিদের উপদ্রব, বিপন্ন বন্যপ্রাণীদের জীবন

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

সুন্দরবনে চোরা শিকারিদের উপদ্রবে হরিণসহ নানা পশু-প্রাণীর জীবন বিপন্ন। পুরো বনজুড়ে যেখানে সেখানে পাতা হচ্ছে অসংখ্য ফাঁদ। হরিণ শিকারের জন্য ফাঁদ পাতা হলেও বাঘ, বানরসহ আটকা পড়ছে অন্যান্য প্রাণীও। মামলা-গ্রেপ্তারেও কমছে না শিকারীদের দৌরাত্ম্য। দ্রুত টহল জোরদারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান বনবিভাগের কর্মকর্তাদের।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের হরিণ এখন চোরা শিকারিদের প্রধান টার্গেট। অবৈধভাবে মাংস বিক্রির জন্য বনজুড়ে হরিণ ধরতে  মালা, ছিটকাসহ নানা ফাঁদ পেতে রাখছে তারা। গত ৪ জানুয়ারি এমনই এক ফাঁদে আটকা পড়ে একটি বাঘ। পরে সেটিকে উদ্ধার করেন বনবিভাগের কর্মীরা। 

মূলত হরিণ চলাচলের পথে এসব ফাঁদ বসানো হয়। আর এতে আটকা পড়ে বাঘ, বানরসহ বিভিন্ন প্রাণী। গত ১১ মাসে এমন কয়েক হাজার ফাঁদ শনাক্ত করেছে বনবিভাগ।

সুন্দরবনের পূর্ব ও পশ্চিম রেঞ্জে গত দুই বছরে ১ হাজার ১৪৮ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৬২টি মামলায় গ্রেপ্তার অন্তত ৮১ জন। 

বাগেরহাটের ডিএফও  মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এই ১১ মাসে আমরা প্রায় ৯০ হাজার ফুট ফাঁদ পেয়েছি। প্রায় ৩০ কিলোমিটার। এই ফাঁদ যদি আমরা তুলতে না পারতাম তাহলে হয়তো ২–৩ হাজার হরিণ মারা যেতে পারত।’
 
বন কর্মকর্তারা বলছেন, শিকারির উপদ্রব কমাতে পর্যাপ্ত জনবল নিয়োগ, নৌযান সংখ্যা ও টহল বাড়ানো এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি জরুরি।

মাছ ও লবণের ঘের রক্ষায় জলকপাট বন্ধ করে দেওয়ার কারণেই চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বন্যার প্রথম দুইদিন এই অবস্থা ছিল। তবে, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে স্থানীয়...
রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা ও ভারী বর্ষণ। আজও দেশের বিভিন্ন স্থানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর