হাওর সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রাজধানীতে মানববন্ধন

আপডেট : ০২ মে ২০২৬, ১০:২৩ পিএম

হাওরাঞ্চলে উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘হাওর অঞ্চলবাসী, ঢাকা’। হাওরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং হাওর সমস্যার স্থায়ী সমাধানে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, চলতি বোরো মৌসুমে মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত তিন দফা বৃষ্টি এবং বাঁধ ভেঙে অন্তত ৪৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টিতে আরও ৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, অতীতে জলাবদ্ধতা এতটা ভয়াবহ ছিল না। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি হাওরে অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ এবং এসব বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মই এই দুর্যোগের প্রধান কারণ। কোনো বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই বাঁধ দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

মানববন্ধন থেকে সরকারের কাছে ৭ দফা দাবি পেশ করা হয়:

১. জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।.
২. ক্ষতিগ্রস্ত কৃষকদের বছরব্যাপী খাদ্য সহায়তা নিশ্চিত করা।
৩. নদী, খাল ও বিল ব্যাপকভাবে খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করা।
৪. হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত সড়ক ও বাঁধ নির্মাণ বন্ধ করা।
৫. বিজ্ঞানসম্মত গবেষণা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে স্থায়ী সমাধান।
৬. কৌশলগত স্থানে স্লুইস গেট নির্মাণ।
৭. বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িতদের বিচার এবং কৃষি ও এনজিও ঋণের কিস্তি মওকুফ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের সোনালি ফসল তলিয়ে যাওয়া মানেই একটি মানবিক বিপর্যয়। কৃষকরা ঋণ করে চাষাবাদ করেছেন, যা এখন পানির নিচে। শুধু ফসলই নয়, গবাদিপশুর খাদ্য সংকটও তীব্র হয়ে উঠছে। এই সংকটময় মুহূর্তে সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলকে হাওরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

হাওর অঞ্চলবাসী ঢাকা’র সভাপতি ডা. সৈয়দ উমর খৈয়ামের সভাপতিত্বে এবং মেনন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান, অ্যাডভোকেট আবেদ রাজা চৌধুরী, ইমতেছার আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজাসহ আরও অনেকে। বক্তারা স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও গবেষকদের কারিগরি জ্ঞানের সমন্বয়ে দ্রুত সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খান, এড. আবেদ রাজা চৌধুরী, ইমতেছার আহমেদ চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব গোলাম শফিক, এডভোকেট ফরিদ আহমেদ, প্রফেসর ডা: শাহীন রেজা চৌধুরী, প্রিন্সিপাল এম, এ মোনায়েম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্কারের সভাপতি কাশমির রেজা, খালেদ সানোয়ার, বুরহান উদ্দিন আহমেদ, জহিরুল কাজল, হাওর অঞ্চলবাসী ঢাকা’র সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান ,কুতুব উদ্দিন আহমেদ সোহেল, শফিকুল সজল, রুপক চৌধুরী, নাইমুর রহমান, তোফায়েল আহমেদ, বশির উদ্দিন ভূইয়া, ড. শরীফ এ সাকী, এড, তাজুল ইসলাম, কাইয়ুম সেলিম, মোঃ লিয়াকত আলী, মোস্তাফিজুর রহমান, মোঃ হাবিব উল্লাহ, নাহিদা হাসান চৌধুরী, শাকিল মিয়া, সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: সৈয়দ উমর খৈয়াম এবং পরিচালনা করেন মেনন চৌধুরী।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর