চার বন্দরে সতর্ক সংকেত, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের ১১টি অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নদী বন্দরগুলোর জন্য দেওয়া অন্য একটি পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগের ঝড়ের সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেওয়া এক বিশেষ...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায়...
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে...
বাংলাদেশে জুন মাসে খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে...
ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সুখিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু ভর্তি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিক-আপে থাকা তিনজনের মৃত্যু হয় এবং আরও...
দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংগঠনটিকে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং এ ক্ষেত্রে সব...
তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নিয়ে কোটি মানুষের শোকযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। মিছিলে বিপুল জনসমাগমের পাশাপাশি...
লোডিং...

এলাকার খবর