বঙ্গোপসাগরে লঘুচাপ, উত্তাল সাগর

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে 
সন্ধ্যার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এছাড়া, উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
চরম তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের ৪ দেশে জারি আছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল লাখো মানুষ। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে ৪৮ জন ও...
দেশের হাওর এলাকা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনার সুরমা কুশিয়ারা, সোমেশ্বরী নদীর পানি দ্রুতগতিতে বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারী,রংপুর,...
অবৈধ নির্মাণের অভিযোগে বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়ির একটি অংশে বুলডোজার অভিযান চালিয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির পাশের গুরগাঁওয়ের...
বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের টেন্ডার দেওয়া হবে না।...
‘আমেরিকা ফার্স্ট’ নীতির অর্থ যুক্তরাষ্ট্রের এককভাবে এগিয়ে যাওয়া নয়, বরং অংশীদার দেশগুলোকে সঙ্গে নিয়ে অগ্রসর হওয়া—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট...
সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা পর্যন্ত বেশি দামে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর